বিরোধী সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। বিরোধী সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার বিকেলে দিল্লিতে তাঁর বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। তার আগে যৌথ সাংবাদিক বৈঠক করবেন বিরোধী জোটের নেতারা। সেখানে থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
[ad_2]
Leave a Comment