---Advertisement---

পুজোর আগে দাম বাড়ছে এসি-টিভির, গত একবছরে তিনবার!

By Suman Debnath

September 28, 2026 9:31 PM

পুজোর আগে দাম বাড়ছে এসি-টিভির, গত একবছরে তিনবার!

---Advertisement---

নয়াদিল্লি: দুর্গাপুজোর বাকি নেই একমাসও। টানা বছরের শেষ অবধি চলবে উৎসবের বহর। তবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে মূল্যবৃদ্ধি। আগামী ১ অক্টোবর থেকেই বাড়তে চলেছে এসি, টিভি, ওয়াশিং মেশিন-সহ বিভিন্ন বৈদ্যুতিন ও গৃহস্থালির পণ্যের দাম । সূত্রে খবর, বিভিন্ন সংস্থা ৫-৮ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সেক্টরে ২০২৬ সালে এই নিয়ে তৃতীয় দফার মূল্যবৃদ্ধি। যার কারণ হিসাবে একাধিক বিষয়কে সামনে এনেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। দাবি, তামা, অ্যালুমিনিয়াম, স্টিল ইত্যাদি নানা জিনিসের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে পরিবহণ খরচ। এছাড়া পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণেও অস্থিরতা রয়েছে। এর প্রভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থাগুলি। শিল্পকর্তাদের মতে, এসির দাম ৫-৮ শতাংশ বাড়তে পারে। এছাড়া কিছু সংস্থা ওয়াশিং মেশিন, ফ্রিজ ও টিভির দামও ৩-৪ শতাংশ বাড়াচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment