রাষ্ট্রসঙ্ঘের (UN) মঞ্চে ফের প্রকাশ্যে এল ভারত-পাকিস্তান সংঘাত। পাকিস্তানের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar) কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে ইসলামাবাদের বিরুদ্ধেই আক্রমণ শানান তিনি।
নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘে (UN) সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশন চলছে। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করছেন জয়শঙ্কর (Jaishankar) । অধিবেশনের ফাঁকে পাকিস্তানেরর এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, পাকিস্তানে সন্ত্রাসবাদে মদত দেওয়া ভারত কবে বন্ধ করবে?
সাংবাদিকের প্রশ্নে জয়শঙ্কর (Jaishankar) পাল্টা প্রশ্ন করেন, ‘একটি সন্ত্রাসবাদী দেশে আমাকে এই প্রশ্ন করছে?’ এরপর ওই সাংবাদিকের সঙ্গে আর কোনও বিতর্কে না গিয়ে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে সেখানে থেকে বেরিয়ে যান তিনি (Jaishankar) । রাষ্ট্রসঙ্ঘের (UN) অধিবেশনের ফাঁকে এই ঘটনা ফের ভারত-পাকিস্তানের মধ্যেকার উত্তেজনাকে প্রকাশ্যে এনে দিল।
আরও পড়ুন: রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে ভারতের কড়া জবাব, সন্ত্রাস চালানো নিয়ে হুঁশিয়ারি
পাকিস্তান দীর্ঘদিন ধরেই তাদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতের দিকে আঙুল তুলে আসছে। ইসলামাবাদের দাবি, ভারতীয় মদতে পরিচালিত সংগঠনগুলিই পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। তবে এই অভিযোগের পক্ষে পাকিস্তানের কাছে কী প্রমাণ রয়েছে, তা নিয়েই উঠছে প্রশ্ন। অন্যদিকে ভারতে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের যোগের অভিযোগ রয়েছে।
গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। ভারত এই হামলার জন্য পাকিস্তানমদুপুষ্ট জঙ্গি সংগঠনগুলিকে দায়ী করেছিল। তবে হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সরকারি যোগ থাকার অভিযোগ নাকচ করেছে ইসলামাবাদ।
আরও পড়ুন: ইরানের ৭ দিনের শান্তি প্রস্তাব খারিজ ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের পর ফের মার্কিন হামলার সম্ভাবনা
পহেলগামে হামলার পরেই পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনি ‘অপারেশন সিঁদুর’ চালায়। ভারত দাবি করে পাকিস্তানে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চারদিন ধরে চলে এই সংঘাত। পরে সংঘর্ষ থামলেও ভারত-পাকিস্তানে মধ্যেকার টানাপোড়েন অব্যাহত রয়েছে।
গত বুধবার রাষ্ট্রসঙ্ঘের (UN) মানবাধিকার কাউন্সিলেও পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। ভারতের কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানকে নিজেদের দেশের উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণে মনযোগ দেওয়ার পরামর্শ দেন। পাকিস্তান নিজের দেশে সমস্যা সমাধান না করে অন্য দেশের ভূখণ্ড এবং সন্ত্রাসবাদে জড়ি পড়ছে বলে অভিযোগ করেন তিনি।
ত্যাগী আরও বলেন, আন্তর্জাতিক মঞ্চে ‘নাটক’ করে পাকিস্তানের বিপুল ঋণের বোঝা মেটানো সম্ভব নয়। ওই ঘটার পরেই পাক সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তাঁর পাল্টা মন্তব্যের জেরে ফের রাষ্ট্রসঙ্ঘের (UN) মঞ্চে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব প্রকাশ্যে এল।
দেখুন:
Leave a Comment