---Advertisement---

নতুন উইগ নাকি নতুন হেয়ার কালার? ট্রাম্পের নতুন হেয়ার স্টাইল নিয়ে তোলপাড় নেটদুনিয়া

By kolamkotha.com

September 7, 2026 3:25 PM

নতুন উইগ নাকি নতুন হেয়ার কালার? ট্রাম্পের নতুন হেয়ার স্টাইল নিয়ে তোলপাড় নেটদুনিয়া

---Advertisement---

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump) চুল নিয়ে আলোচনা নতুন কোনও বিষয় নয়। এর আগেও একাধিকবার তাঁর চুল শিরোনামে উঠে এসেছে। তবে এবার তাঁর চুলের বদলে যাওয়া রং নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। সে সঙ্গে চলছে মজার প্রতিক্রিয়াও।

গত শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর জার্সিতে পৌঁছনোর সময় ট্রাম্পকে (Donal Trump) দেখা যায় একদম ভিন্ন লুকে। এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে মরিসটাউন মিউনিসিপ্যাল বিমানবন্দরে পৌঁছন ট্রাম্প (Donal Trump। সাধারণত তাঁর পরিচিত সোনালি চুলের পরিবর্তে এবার চুলের রং অনেকটাই গাঢ় দেখাচ্ছে। ছবিতে তাঁর চুল অনেকের কাছেই বাদামি রঙের  মনে হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে বাড়ি ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭, পলাতক মালিকের খোঁজে লুক আউট নোটিস

উইগ না পরার দাবি ট্রাম্পের

মাত্র দু’দিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, তিনি উইগ পরেন না। সেই কারণেই এই পরিবর্তন আরও বেশি করে সকলের চোখে পড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। ২ সেপ্টেম্বর একটি ভাষণ দেওয়ার সময় ২০২৪ সালের নির্বাচনী প্রচারের একটি ঘটনার কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি উইগ পরেন না। তাঁর সাম্প্রতিক গাঢ় রঙের চুলের ছবি সামনে আসতেই সমাজমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে।

এক নেটিজেন লিখেছেন, গেটি ইমেজেস থেকে ছবি না দেখলে তিনি বিষয়টি বিশ্বাই করতে পারতেন না। আবার অনেকেই মজা করে প্রশ্ন করেছেন, ট্রাম্প কি নতুন হেয়ারস্টাইল করেছেন, না কি নতুন কোনও উইগ ব্যবহার করছেন? লেখিকা অ্যানি ল্যামট আবার ট্রাম্পের নতুন লুকের প্রশংসা করে বলেন, তাঁকে দেখতে তরুণ লাগছে।

আরও পড়ুন: ইসরোর বেসরকারিকরণের খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল’, জানাল মহাকাশ গবেষণা সংস্থা

গলফ খেলতে গিয়ে রহস্য আরও বেড়েছে

পরের দিন ট্রাম্প (Donal Trump) ফক্স নিউজের সঞ্চালক ব্রেট বেয়ারের সঙ্গে গলফ খেলতে যান। সে সময় তাঁরি মাথায় একটি লাল টুপি ছিল। যার কারণে চুলের বেশিরভাগ অংশ ঢাকা পড়ে যায়। ফলে গাঢ় চুলের রংটি স্থায়ী পরিবর্তন না কি শুধুমাত্র এক দিনের জন্য নতুন লুক- তা এখনও স্পষ্ট হয়নি।

আগেও বদলেছে ট্রাম্পের হেয়ারস্টাইল

চুল নিয়ে ট্রাম্প (Donal Trump) এর আগেও চমক দিয়েছেন। ২০১৯ সালে ভার্জিনিয়ার একটি চার্চে তাঁকে চুল পিছনের দিকে আঁচড়ানো অবস্থায় দেখা গিয়েছিল। তবে সেই নতুন স্টাইল বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে তিনি আবার তাঁর পরিচিত হেয়ারস্টাইলে ফিরে যান।

ট্রাম্পের (Donal Trump)  চুল নিয়ে জল্পনা বহুদিনের। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়, চুল আসল কি না তা প্রমাণ করার জন্য ট্রাম্প একটি টেলিভিশন অনুষ্ঠানে কৌতুক অভিনেতা জিমি ফ্যালনকে তাঁর চুলে হাত দিতে দিয়েছিলেন। এবার নতুন হেয়ার কালার হোক বা সাময়িক কোনও পরিবর্তন, ট্রাম্পের (Donal Trump) চুল যে ফের একবার নেটদুনিয়ায় নজর কেড়েছে, তা বলাই যায়।

দেখুন:

---Advertisement---

Related Stories

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

‘গত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে’, বিশ্বের বৃহত্তম ওয়ার্ডরোবের উদ্বোধন করে তোপ মুখ্যমন্ত্রীর

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ওড়িশায় উদ্ধার হওয়া ৫ ওরাংওটাং শাকব পাচারের স্বীকার, আশঙ্কা ইন্দোনেশিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

ব্যবসায়ী হত্যাকাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট-মহিলা সিভিক ভলান্টিয়ার

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

প্রিন্সেস ডায়ানার ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে, চার্লস পরকীয়ার কথা টিভিতে স্বীকার করার দিন ডায়ানা এই ড্রেস পরেছিলেন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেপ্তার কংগ্রেস নেতা, মুখ্যমন্ত্রীর নির্দেশে মাঝরাতে অপারেশন

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি

No comments to show.

Leave a Comment