---Advertisement---

রাষ্ট্রসংঙ্ঘে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, জলবায়ু পরিবর্তন ও বন্যা নিয়ে অধিবেশনে সরব হওয়ার সম্ভাবনা

By kolamkotha.com

September 4, 2026 11:25 AM

রাষ্ট্রসংঙ্ঘে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, জলবায়ু পরিবর্তন ও বন্যা নিয়ে অধিবেশনে সরব হওয়ার সম্ভাবনা

---Advertisement---


চলতি বছর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (Balendra Shah)। সেখানে জলবায়ু পরিবর্তন এবং সম্প্রতি নেপালে (Nepal Flash Flood) ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনাকে তুলে ধরা হতে পারে বলে খবর।

নেপালের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বালেন্দ্র শাহের (Balendra Shah) নিউইয়র্ক সফরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর (Balendra Shah) সঙ্গে তাঁর উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকার-সহ কয়েকজন সাংবাদিকও যেতে পারেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মহাকাশে ভারতের নতুন ‘চোখ’, দেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে নজরদারি চালাবে ইসরোর ইওএস-০৫ উপগ্রহ

প্রথমে বিদেশমন্ত্রীর যাওয়ার কথা ছিল

এর আগে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালকে রাষ্ট্রসংঙ্ঘের বার্ষিক অধিবেশনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল। গত ১৯ আগস্ট মন্ত্রীসভা বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাঁকে (Balendra Shah) নিউইয়র্কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে পরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (Balendra Shah) নিজেই রাষ্ট্রসংঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়। খানাল জানিয়েছিলেন, আন্তর্জাতিক মঞ্চে নেপাল যে বিষয়গুলি তুলে ধরতে চায় সেগুলির গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর(Balendra Shah) উপস্থিতির কথা বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন: টুলু মণ্ডলের সিউড়ির আরও একটি বাড়িতে তল্লাশি পুলিশের

ভয়াবহ বন্যার পর বেড়েছে গুরুত্ব

গত ২৬ আগস্ট ভোটে কোশী এলাকায় ভয়াবহ (Nepal Flash Flood) বন্যার পর পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এই দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে (Nepal Flash Flood) এবং প্রায় ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সরকারি একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এই বিপর্যয়ের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চরম আবহাওয়াজনিত বিপদের বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরার দাবি আরও জোরালো হচ্ছে। ফলে রাষ্ট্রসংঙ্ঘের মঞ্চে বালেন্দ্র শাহ (Balendra Shah) জলবায়ু পরিবর্তন, হিমালয় অঞ্চলের পরিবেশগত সংকট এবং সাম্প্রতিক বন্যার ভয়াবহ প্রভাবের কথা তুলে ধরতে পারেন।

রাষ্ট্রসংঙ্ঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা আগামী ৮ সেপ্টেম্বর। আর সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। উল্লেখ্য গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী  (Balendra Shah) হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম বিদেশ সফর।

 

দেখুন:

 

 

 

 

---Advertisement---

No comments to show.

Leave a Comment