শেকসপিয়ার সরণির সোনার দোকানে ৬৬ কোটি টাকার তছরুপ, রিষড়া থেকে গ্রেফতার আরও ২

By kolamkotha.com

August 26, 2026 4:10 PM


শেকসপিয়ার সরণির একটি নামী সোনার দোকান থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপো তছরুপের অভিযোগের তদন্তে আরও দু’জনকে গ্রেফতার করল লালবাজারের জালিয়াতি দমন শাখা। ধৃতদের নাম শ্যাম পারেখ ও সুশীল পারেখ। পুলিশ সূত্রে খবর, রিষড়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃত দু’জনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।

সরকারি কৌঁসুলি রাধানাথ রং আদালতে জানান, শেকসপিয়ার সরণির ওই সোনার দোকান থেকে প্রায় ৬০ কেজি সোনা এবং ১০ কেজি রুপো তছরুপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই দোকানের কর্মী অনন্ত কুমার গুপ্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা শ্যাম পারেখ ও সুশীল পারেখের নাম জানতে পারেন।

অভিযোগ, ভুয়ো ইনভয়েস তৈরি করে দোকান থেকে সোনা ও রুপো সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে তছরুপ করা সামগ্রীর আনুমানিক মূল্য ৬৬ কোটি টাকা বলে আদালতে জানিয়েছে পুলিশ। এই বিপুল অঙ্কের তছরুপের পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:  মমতা-কানিমোঝি বৈঠক কালীঘাটে, এবার কি তৃতীয় ফ্রন্ট?

তদন্তের স্বার্থে ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্যাম পারেখ ও সুশীল পারেখকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তছরুপের পুরো চক্র, ভুয়ো নথি তৈরির পদ্ধতি এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে লালবাজারের জালিয়াতি দমন শাখা।

Related Stories

কোচি বদলে গেল যন্তর মন্তরে, এসআইআর বিরোধী আন্দোলনে রাজপথের দখল নিল ককরোচরা

কোচি বদলে গেল যন্তর মন্তরে, এসআইআর বিরোধী আন্দোলনে রাজপথের দখল নিল ককরোচরা

দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

দক্ষিণেশ্বরে শুট করার অনুমতি কন্টেন্ট ক্রিয়েটরদের, জারি নির্দেশিকা

বিস্মৃতির আড়াল থেকে বড় পর্দায় ফিরছেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক, ফাতিমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

বিস্মৃতির আড়াল থেকে বড় পর্দায় ফিরছেন ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক, ফাতিমা বেগমের ভূমিকায় ঋতুপর্ণা

বিশ্ব জুড়ে ‘জেন-জি’ বিপ্লব: আমস্টারডামে মাইক্রোসফটে বিক্ষোভকারীদের হানা, ফিনল্যান্ডে বিপাকে গুগল

বিশ্ব জুড়ে ‘জেন-জি’ বিপ্লব: আমস্টারডামে মাইক্রোসফটে বিক্ষোভকারীদের হানা, ফিনল্যান্ডে বিপাকে গুগল

রবীন্দ্রনাথের নামে ডাইনোসর, আবিষ্কারক বিজ্ঞানীর নামেও রয়েছে জুরাসিক যুগের প্রাণীর নাম: ভারতের এই অজানা ইতিহাস জানুন

রবীন্দ্রনাথের নামে ডাইনোসর, আবিষ্কারক বিজ্ঞানীর নামেও রয়েছে জুরাসিক যুগের প্রাণীর নাম: ভারতের এই অজানা ইতিহাস জানুন

Shyamakatha: আজ ভূতচতুর্দশী, চৌদ্দ প্রদীপে পূর্ব পুরুষ স্মরণ, অমাবস্যার রাতে মা শ্যামার আরাধনা, দীপাবলি আলোয় সেজে উঠছে গোটা দেশ

Shyamakatha: আজ ভূতচতুর্দশী, চৌদ্দ প্রদীপে পূর্ব পুরুষ স্মরণ, অমাবস্যার রাতে মা শ্যামার আরাধনা, দীপাবলি আলোয় সেজে উঠছে গোটা দেশ

No comments to show.

Leave a Comment