---Advertisement---

সুরের সংসারে নতুন সুর! পুত্রসন্তানের বাবা-মা অনুপম-প্রস্মিতা

By kolamkotha.com

August 22, 2026 11:40 AM

---Advertisement---


সুরের সাগরে ভেসে গিয়ে চার হাত এক হয়েছিল অনুপম রায় ও প্রস্মিতা পালের। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তৈরি হয়েছিল তাঁদের নিজস্ব ‘রাগ বন্দিশ’। এ বার সেই সুখ আরও বেড়ে গেল। মা হলেন প্রস্মিতা পাল। আর সেই সুখবর দিলেন স্বয়ং অনুপম। তাঁদের পরিবারে এল নতুন সদস্য, যেন তৈরি হল নতুন ‘রাগ বিলাবল’।

সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্টের মাধ্যমে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুপম। লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।’

সোমবার দুপুরেই কোল আলো করে এসেছে তাঁদের ছেলে। অনুপম জানিয়েছেন, “মা ও ছেলে দু’জনেই ভাল আছে। খুবই আনন্দিত। এখনই খবরটা পেলাম।” হাসপাতালে থাকায় এর বেশি কথা বলতে পারেননি তিনি।

মা হওয়ার খবরটি এত দিন সকলের আড়ালেই রেখেছিলেন প্রস্মিতা। কেউ ঘুণাক্ষরেও টের পাননি। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষের আড়ালে রাখতে পছন্দ করেন অনুপম। গায়িকা প্রস্মিতাও কাজের বাইরে খুব বেশি ক্যামেরার সামনে থাকেন না।

অনুপম ও প্রস্মিতার আলাপ-পরিচয় বহু বছরের। যদিও প্রথমে তা ছিল শুধুই পেশাগত সম্পর্ক। পরে সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে, আর সেখান থেকেই প্রেম। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। প্রস্মিতা ও অনুপমের প্রেম নিয়ে জল্পনা অনেক দিন ধরেই চলছিল। তবে তাঁদের প্রেমের খবর খুব বেশি প্রকাশ্যে আসেনি। আচমকাই প্রকাশ্যে এসেছিল তাঁদের বিয়ের খবরও। এ বার নতুন অতিথি আসার খবরেও কার্যত চমকে গিয়েছেন তাঁদের অনুরাগীদের একাংশ। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই গায়ক-গায়িকা জুটি।

সোশ্যাল মিডিয়ায় অনুপম ও প্রস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল মল্লিক। তিনি লিখেছেন, ‘শুভেচ্ছা, আমাদের ক্লাবে স্বাগত।’ মিমি চক্রবর্তী থেকে সৌরসেনী মৈত্র—টলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। ইশা সাহা লিখেছেন, ‘ওহ তেরি… কনগ্র্যাচুলেশন।’

টলিউডের বাইরেও অনেকে অনুপম ও প্রস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘদিন পেশাগত কারণে একে অপরের সঙ্গে পরিচিত থাকলেও, তাঁদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তুলনামূলক ভাবে পরে। কাজের সূত্রেই কাছাকাছি আসা, তারপর বন্ধুত্ব থেকে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত। ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম ও প্রস্মিতা। সেই বিয়ের খবরও কার্যত আচমকাই প্রকাশ্যে এসেছিল। আর এ বার পুত্রসন্তান আসার খবর দিয়েও অনুরাগীদের চমকে দিলেন তাঁরা।

স্টুডিওপাড়ায় যেন এখন খুশির মরশুম। একের পর এক সুখবর। ২৬ জুলাই দ্বিতীয়বার মা হয়েছেন কাঞ্চনপত্নী শ্রীময়ী চট্টোরাজ। অন্য দিকে, তৃতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি পোস্ট করে যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন সোহিনী-শোভন। আগামী অক্টোবরেই তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। এর মাঝেই অনুপম-প্রস্মিতার মা-বাবা হওয়ার খবর প্রকাশ্যে এল। সব মিলিয়ে টলিপাড়ায় এখন খুশির আবহ।

---Advertisement---

No comments to show.

Leave a Comment