---Advertisement---

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

By Suman Debnath

July 31, 2026 6:10 PM

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

---Advertisement---


বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফীর ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে আগে থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এবার শুটিং সেট থেকে একটি ছবি প্রকাশ করে সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতা।


কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে রাফী লিখেছিলেন, তিনি আনুষ্ঠানিক প্রচারণার আগেই ‘আনঅফিশিয়াল ফার্স্ট লিক’ প্রকাশ করবেন। সেই ঘোষণার পরই শুটিং চলাকালে মনিটর স্ক্রিন থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করেন, যেখানে দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে।


ছবিটি শেয়ার করে রায়হান রাফী জানান, এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্থিরচিত্র নয়; বরং শুটিংয়ের সময় ধারণ করা একটি মুহূর্ত। তবে এই একটি ফ্রেমই সিনেমায় নাজিফা তুষির উপস্থিতির বিশেষত্ব তুলে ধরেছে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  বিদায় নিয়ে আবেগঘন ডলি | Amar Bangla BANGLADESH


তুষির প্রশংসা করে নির্মাতা আরও বলেন, দর্শক তাকে এর আগে বিভিন্ন চরিত্রে দেখলেও ‘আন্ধার’-এ দেখা যাবে একেবারেই ভিন্ন ও সবচেয়ে মোহময় রূপে। তার এই নতুন লুক সিনেমার রহস্যময় ও ভৌতিক আবহে ভিন্ন মাত্রা যোগ করবে বলেও ইঙ্গিত দেন রাফী।


জানা গেছে, দীর্ঘদিনের ভূত ও অতিপ্রাকৃত বিষয়ক গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমার মূল গল্প নির্মাণ করেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হয়েছেন আদনান আদিব খান।


‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখ—ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতি।

আরও পড়ুন:  রাজভবনে টলি তারকাদের মহামিলন, সঙ্গী হলেন রাজ্যপাল


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment