---Advertisement---

জাতীয় সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে কড়া নিষেধাজ্ঞা, পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যের

By Suman Debnath

August 8, 2026 6:35 PM

জাতীয় সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলে কড়া নিষেধাজ্ঞা, পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ রাজ্যের

---Advertisement---


রাজ্যের একাধিক রাস্তায় প্রায়শই বেআইনিভাবে টোটো চালানোর অভিযোগ ওঠে। এবার জাতীয় ও রাজ্য সড়কের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বেআইনিভাবে টোটো চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল রাজ্য পরিবহণ দপ্তর। এ নিয়ে বৃহস্পতিবার, ৭ আগস্ট, রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিয়েছেন পরিবহণ দপ্তরের প্রধান সচিব ড. রবি ইন্দর সিংহ।

পরিবহণ দপ্তরের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, টোটো মূলত ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’-র ব্যবহারের জন্য। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের ২০১৪ সালের নির্দেশিকা এবং রাজ্যের ২০১৬ সালের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট স্থানীয় রাস্তাতেই টোটো চলাচলের অনুমতি রয়েছে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ। তবে কোনও ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি থাকলে তা ব্যতিক্রম।

আরও পড়ুন:  বেলুড়ে প্রেসিডেন্ট মহারাজের পা ছুঁয়ে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কিন্তু সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, ওই নির্দেশ অমান্য করে জাতীয় ও রাজ্য সড়ক-সহ গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল করছে। এর ফলে যানজটের পাশাপাশি পথ নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর। চিঠিতে ২০২৩ সালের ৯ অক্টোবর এবং ৫ সেপ্টেম্বর জারি করা দু’টি নির্দেশের পাশাপাশি ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্দেশিকার কথাও উল্লেখ করা হয়েছে। ওই সমস্ত নির্দেশিকা মেনে টোটোর বেআইনি চলাচল বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।

পরিবহণ দপ্তরের তরফে ডিজিকে অনুরোধ করা হয়েছে, অধীনস্থ পুলিশ আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় অনুমোদনহীন টোটো চলাচল বন্ধ করা হোক। নিয়ম ভাঙলে মোটর ভেহিকলস আইন, ১৯৮৮ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন:  গুন্ডাদমন আইন চালুর দিনেই হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা

আরও পড়ুন: চার্জশিটে অভিযুক্ত, পরে ‘সন্দেহভাজন’! কাজলকে গ্রেপ্তারির দাবিতে হাইকোর্টে মৃতের বাবা

চিঠিতে বিষয়টিকে ‘জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছে পরিবহণ দপ্তর। ফলে আগামী দিনে গুরুত্বপূর্ণ রাস্তায় টোটোর বিরুদ্ধে পুলিশের নজরদারি ও অভিযান আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment