পুলিশ লক আপে তৃণমূলকর্মীর (TMC) রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল হালিশহরে (Halisahar)। উত্তর চব্বিশ পরগনার হালিশহরের (Halisahar) এক তৃণমূলকর্মীকে (TMC) গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে থানায়নিয়ে যাওয়া হয়। শনিবার পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর ঘটেছে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, মৃত তৃণমূলকর্মীর (TMC) নাম বিরজু কেওট (Birju Keota) । শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তোলাবাজি ও হুমকির অভিযোগ ছিল ওই তৃণমূল নেতার (TMC) বিরুদ্ধে। পুলিশের দাবি, শনিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ লক আপের মধ্যেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বিরজু (Birju Keota)। তাঁকে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের ম্যাজেস্ট্রিয়াল ইনকোয়েস্ট করা হবে।
আরও পড়ুন: আজ ২২ শ্রাবণ, কবিগুরুর প্রয়াণদিবসে বাংলাজুড়ে শ্রদ্ধার্ঘ্য, জোড়াসাঁকোয় মুখ্যমন্ত্রীর পুষ্পার্ঘ্য
হেফাজতে বন্দি মৃত্যুর ঘটনায় স্বভাবতই প্রবল অস্বস্তিতে পুলিশ প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিপি এবং এসিপি। লক আপের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ঘটনার সময় লক আপের দায়িত্বে থাকা পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর অবস্থান খতিয়ে দেখা হচ্ছে।
একইসঙ্গে নিয়ম অনুযায়ী বিষয়টি জানানো হয়েছে মানবাধিকার কমিশনে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত কুমার সিং জানিয়েছেন, তদন্ত চলছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাশ, চাপে ভারত? কীভাবে প্রভাব পড়তে পারে
মৃত তৃণমূল নেতা (TMC) বিরজুর স্ত্রী জেনি শর্মা কেওট বলেন, রাজনৈতিক কারণেই আমার স্বামীকে শুক্রবার গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। লকআপে আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যেহেতু, আমরা তৃণমূল (TMC) করি। আমি কাঁচারাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের (TMC) কাউন্সিলর ছিলাম।
এই ঘটনার খবর পেয়ে কল্যাণী থানায় ছুটে আসেন তৃণমূল নেত্রী (TMC) দোলা সেন। তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলেছি। বিজেপির আমলে লকআপ মৃত্যু দেখলাম। এটা নিন্দনীয়। বিরজু তৃণমূলের কর্মী (TMC) ছিলেন ও বিরজুর স্ত্রী তৃণমূলের (TMC) কাউন্সিলর ছিল। বিষয়টি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
দেখুন: ক্যাম্পাসের পরোটা থেকে প্রিয় জায়গা, দিল্লিতে IIT পড়ুয়াদের পুরনো স্মৃতি উসকে দিলেন মোদী
Leave a Comment