---Advertisement---

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে আটক ১

By Suman Debnath

August 8, 2026 11:10 AM

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে আটক ১

---Advertisement---



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতভর পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ ও আজমতপুর বিওপির বিশেষ টহল দল অভিযান দুটি পরিচালনা করে।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ রাজিব আলীকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

আরও পড়ুন:  হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

অন্যদিকে, আজমতপুর বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা সিরাপের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment