---Advertisement---

কাকলির পাশে দেখা গেল রাজীব কুমারকে, সংসদীয় রাজনীতিতে নয়া গুঞ্জন

By Suman Debnath

August 6, 2026 4:50 PM

কাকলির পাশে দেখা গেল রাজীব কুমারকে, সংসদীয় রাজনীতিতে নয়া গুঞ্জন

---Advertisement---


তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে এনসিপিআই দলে যোগ দিয়েছেন ২০ জন সাংসদ। তাঁদের এখনও এনডিএ-তে স্বীকৃতি না মেলায় সাংসদ সংখ্যা কমতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল। এমনকী কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, এনসিপিআই থেকে ৭ জন সাংসদ ফিরে আসছেন। আর কাকলি ঘোষদস্তিদার দু’দিন আগেই দাবি করেছিলেন, ২০ জন থেকে সংখ্যা বেড়ে ২২ হবে। এই আবহে দেখা গেল, কাকলি ঘোষদস্তিদারের পাশে রাজীব কুমারকে। এই ছবি প্রকাশ্যে আসতেই জাতীয় রাজনীতির অলিন্দে নয়া গুঞ্জন শুরু হয়েছে।

রাজীব কুমার কি যোগ দিচ্ছেন এনসিপিআই-তে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার। তাঁর অবসর নেওয়ার পর রাজ্যসভার টিকিট দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এই ভরাডুবির পর থেকেই সেই রাজীব কুমারকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না কালীঘাট চত্বরে। তবে রাজ্যসভায় কদিন আগে বক্তব্য রেখেছিলেন তিনি। তারপর এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের ডাকা বৈঠকে সাংসদ কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে দেখা গেল সাংসদ রাজীব কুমারকে। কাকলি নিজেই সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন।

আরও পড়ুন:  আগামী ১৭ আগস্ট মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই ছবি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চিটফান্ড মামলার তদন্তে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে হানা দেয় সিবিআই। তখন পথে নেমেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দেখেছিল একজন পুলিশকর্তার জন্য মুখ্যমন্ত্রীর লড়াই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে ধর্মতলা ধরনায় বসেছিলেন তিনি। পরে অবসর গ্রহণ করেন রাজীব কুমার। তারপরই ২০২৬ সালে রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল কংগ্রেস। কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মানেকা গুরুস্বামী এবং রাজীব কুমার মোট চারজন একসঙ্গে রাজ্যসভার সাংসদ হন। কোয়েল মল্লিক এখন সরে পড়েছেন। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক তৃণমূল ছেড়ে বিজেপির রাজ্যসভার সাংসদ হয়েছেন।

এঁরা আগে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপির টিকিটে এবার রাজ্যসভায় গিয়েছেন। রাজীব কুমারকে অবশ্য একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল। এবার বুধবার রাজ্যের নানা উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করতে বাংলার সাংসদদের বৈঠকে ডেকেছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। ওই বৈঠকেই দেখা গেল রাজীব কুমারকেও। সেখানেই এনসিপিআই সাংসদ কাকলি ঘোষদস্তিদারের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। যা উসকে দিয়েছে দলত্যাগের গুঞ্জন। আর তা যদি হয় তাহলে কাকলির দাবি সত্য হবে।

আরও পড়ুন:  ফিফা ফাইনালের আবহে দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের বিশেষ উপহার পাঠালেন শুভেন্দু

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment