---Advertisement---

তুমুল দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গ, ধসের জেরে একাধিক রাস্তা বন্ধ

By Suman Debnath

August 4, 2026 1:50 PM

তুমুল দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গ, ধসের জেরে একাধিক রাস্তা বন্ধ

---Advertisement---


নাগাড়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর তার জেরে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির দাপটে রাস্তায় উপড়ে পড়েছে গাছ। গাছ ভেঙে পড়েছে দার্জিলিংয়ের ম্যাল রোডে। এমনকী ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার রাস্তা। একই অবস্থা দেখা গিয়েছে, সিকিমের ২০ মাইল এলাকাতেও। সেখানেও সিংটাম-রংপো ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। এই কারণে গ্যালশিং–জোরেথাং, মাঙ্গান, পাকিয়ং, নামচি এবং সোরেং জেলার একাধিক গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচল বন্ধ বা আংশিক নিয়ন্ত্রিত হয়েছে।

সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল ও বারদাং এলাকায়। ধসের জেরে এই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। তবে রংপো–শিলিগুড়ি অংশ এখনও স্বাভাবিক রয়েছে। এই অবস্থায় বিকল্প হিসেবে সাওয়ানে–চেওরিবোটে–ডুগা রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন। গ্যালশিং–জোরেথাং সড়কের ৪ মাইল এলাকায় ধসে রাস্তার একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। প্রশাসন দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে শীঘ্রই রাস্তা চালু করা সম্ভব হবে। মঙ্গলবার সকালে দার্জিলিং পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে ডলফিন হোটেলের কাছে ম্যাল রোডে একটি গাছ ভেঙে পড়ে। তার ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় কুইক রেসপন্স টিম। দ্রুত ভেঙে পড়া গাছটিকে সরিয়ে দেওয়া হয়। তারপরে ওই রাস্তায় আবার যান চলাচল শুরু হয়।

আরও পড়ুন:  এবার মদন ছাড়লেন দিদির হাত! সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা

এদিন আবার ধস নামে শিলিগুড়ি-মিরিক সড়কে। গয়াবাড়ি সংলগ্ন এলাকায় ধস নেমেছে বলে খবর। ধসের জেরে উল্টে পড়েছে গাছও। প্রবল যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। রাস্তার দু’ধারে আটকে পড়েছে একাধিক গাড়ি। স্থানীয় বাসিন্দারাই প্রাথমিক ভাবে গাছ সরানোর চেষ্টা করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকেও কাজ শুরু হয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টায় ভেঙে পড়া গাছকে সরানো হয়েছে। আবার সিকিম পুলিশ সূত্রে খবর, পাকিয়ং জেলায় মাচং–লসিং এবং মাচং–বারাপাথিং সড়ক বন্ধ রয়েছে। মাঙ্গান জেলায় টুং নাগা নিউ রোড এবং চুংথাং–লাচেন সড়কের একটি অংশ ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। নামচি জেলায় রাভাংলা–ইয়াংগাং এবং ফংলা–বারমিক সড়কে যান চলাচল বন্ধ আছে। এমনকী গ্যালশিং জেলায় সোপাখা–চিওয়াভাঞ্জাং, গ্যালশিং–লেগশিপ এবং বারমিক–লেগশিপ সড়কও বন্ধ আছে।

আরও পড়ুন:  ‘সব জামাতি, মৌলবাদী ,ছাত্র নয়, শাস্তি হবে গুণ্ডাদমন আইনেই, কঠোর মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়, গত কয়েকদিন ধরেই নাগাড়ে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে ওই এলাকা। মঙ্গলবার আবার নতুন করে ধস নামার কারণে সমস্যার মুখে পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ। আর মেল্লি সেতুতে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি থাকছে। প্রত্যেকদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের অনুমতি থাকবে। তবে রাতের সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment