---Advertisement---

সোনার বাংলা এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, দেড় ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

By Suman Debnath

August 1, 2026 9:15 AM

সোনার বাংলা এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, দেড় ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

---Advertisement---


সোনার বাংলা এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি, দেড় ঘণ্টা ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা আটকে পড়ে। পরে ত্রুটি সাময়িকভাবে সমাধান হলে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি বিকেল ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যায়। সীতাকুণ্ড এলাকা অতিক্রম করার পর একটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কোচ (এসি কোচ) কম্প্রেসারে ত্রুটি দেখা দেয়। কম্প্রেসার থেকে ক্রমাগত বাতাস বের হতে থাকায় ট্রেনটি নিরাপত্তাজনিত কারণে উত্তর ওয়াহেদপুর এলাকায় থামিয়ে দেওয়া হয়।

 

সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত বলেন, কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেন। প্রথমদিকে কম্প্রেসারের ত্রুটির কারণে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

আরও পড়ুন:  লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

 

ট্রেনের যাত্রী ইকবাল হোসেন জানান, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ ট্রেনটি থেমে যায় এবং দীর্ঘ সময় কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

 

তিনি বলেন, “সোনার বাংলা এক্সপ্রেসে প্রায়ই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।”

 

এ ঘটনার প্রভাব পড়ে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসেও। সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষা করতে হওয়ায় ওই ট্রেনের যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

 

এ বিষয়ে জানতে বড়তাকিয়া রেলওয়ে স্টেশন মাস্টার শামছুদৌহার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আরও পড়ুন:  ইরাকে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

 

বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় আন্তঃনগর ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে যাত্রীদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment