নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

By Suman Debnath

July 29, 2026 1:55 PM

নীলফামারীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন


নীলফামারী শহরের বড়বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নগদ টাকার ব্যবহার কমিয়ে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে প্রচারণামূলক এ কর্মসূচির আয়োজন করে ব্যাংকটির নীলফামারী শাখা।


বুধবার (২৯ জুলাই) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাহবুব-উর-রহমান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক এটিএম রেজওয়ানুর রশীদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডোমার উপ-শাখা ব্যবস্থাপক সোহানুর রহমান সোহান এবং জলঢাকা উপ-শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।


পরে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যাংক কর্মকর্তা কর্মচারী ছাড়াও গ্রাহক এবং সুধিজন এতে অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক ডোমার উপ-শাখা ব্যবস্থাপক সোহানুর রহমান সোহান ও জলঢাকা উপ-শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম। পরে একটি র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যাংক কর্মকর্তা কর্মচারী ছাড়াও গ্রাহক এবং সুধিজন এতে অংশ নেন।

আরও পড়ুন:  সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার


পুবালী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক এটিএম রেজওয়ানুর রশীদ জানান, অনলাইন ভিত্তিক অ্যাপ, পস মেশিন, কিউআর কোড, ডেভিট কার্ড ব্যবহার করে লেনদেন করা যাবে ক্যাশলেস সিস্টেমে।

বলেন, আমরা এখানে একটি বুথ স্থাপন করেছি। এখান থেকে সেবা সংক্রান্ত যেকোন তথ্য জানা যাবে এবং গ্রাহকরা হিসাব নম্বর খুলতে পারবেন।


আমার বাঙলা/ রাব্বি



Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment