হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় বাড়তি সতর্ক পুলিশ

By Suman Debnath

November 25, 2026 11:00 AM

হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় বাড়তি সতর্ক পুলিশ


শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, মিছিল, জমায়েত এবং পথ অবরোধের জেরে বাড়ছে উত্তেজনা। এই অশান্তির পিছনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের যোগ রয়েছে বলে দাবি বাংলাদেশের পুলিশের। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কা করে টহলদারিও জোরদার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশের পুলিশ।

শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতা-কর্মী দেশে ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে আশঙ্কা বাংলাদেশের। তাঁদের কেউ কেউ গোপনে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে অশান্তি ছড়াতে পারেন। সেই সম্ভাবনা মাথায় রেখেই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক ও অস্ত্রের চোরাচালান এবং অনুপ্রবেশ রুখতে নিয়মিত নজরদারি চালাচ্ছে বিএসএফ। সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ-কেও একাধিকবার সতর্ক করেছে ভারতীয় বাহিনী। সাম্প্রতিক পরিস্থিতিতে বিজিবিও সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

আরও পড়ুন:  হ্যালোউইন ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা ফ্রান্সে, ৭০ হাজার পুলিশ মোতায়েন

সংবাদপত্র প্রথম আলো অনুযায়ী, বাংলাদেশের পুলিশ প্রধান আইজিপি মোহাম্মদ আলি হোসেন ফকির সীমান্তবর্তী জেলাগুলির পুলিশকর্তাদের সঙ্গে আনলাইনে বৈঠক করেন। সেখানে সীমান্ত লাগোয়া ৩০টি জেলার পুলিশ আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সীমান্ত এলাকায় নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে যুক্ত দালালদের গতিবিধির উপরেও কড়া নজর রাখতে বলা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অস্ত্রের চোলাচালান রোখার বিষয়টিতেও।

 

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment