ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন

By Suman Debnath

November 23, 2026 8:50 PM

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন


ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পৃথক দু’টি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)। ধৃতদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট, কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টর এবং এক মধ্যস্থতাকারী। সোমবার, ২৩ নভেম্বর শহরের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন এসিবি-র আধিকারিকেরা।

প্রথম ঘটনাটি এন্টালি থানার। অভিযোগ, একটি ফৌজদারি মামলায় আটক থাকা গাড়ি ছেড়ে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন থানার এক সার্জেন্ট। অভিযোগকারীর কাছ থেকে বিষয়টি জানার পর ফাঁদ পাতে এসিবি। সোমবার ঘুষের টাকা নেওয়ার সময় ওই সার্জেন্টকে হাতেনাতে ধরেন তদন্তকারীরা। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় ঘটনাটি কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের। একটি বাড়ির মিউটেশন করিয়ে দেওয়ার জন্য ৪,৫০০ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে পুরসভার অ্যাসেসমেন্ট সেলের এক ইনস্পেক্টরের বিরুদ্ধে। দমদমের বীরপাড়ার এক বাসিন্দা এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এক মধ্যস্থতাকারীর মাধ্যমে ওই টাকা নেওয়ার পরিকল্পনা ছিল।

আরও পড়ুন:  বসবাসের প্রমাণ হিসেবে আধার কার্ড গ্রহণযোগ্য, বন্দর মামলায় জানাল হাইকোর্ট

অভিযোগের ভিত্তিতে এদিন ফাঁদ পেতে অভিযান চালান এসিবি-র আধিকারিকেরা। ৪,৫০০ টাকা নেওয়ার সময় মধ্যস্থতাকারীকে হাতেনাতে ধরা হয়। পরে এই ঘটনায় পুরসভার সংশ্লিষ্ট ইনস্পেক্টরকেও গ্রেপ্তার করা হয়।

দু’টি পৃথক ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন শাখা। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Suman Debnath

Journalist

Related Stories

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন

ঘুষ নেওয়ার অভিযোগে কলকাতায় পুলিশকর্মী ও পুরসভার ইন্সপেক্টর-সহ গ্রেপ্তার তিন

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল এমসিসি, কী বার্তা দিল ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা?

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল এমসিসি, কী বার্তা দিল ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা?

মানহানি মামলায় ফের বিপাকে ধ্রুব রাঠি, জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি দিল্লির আদালতের

মানহানি মামলায় ফের বিপাকে ধ্রুব রাঠি, জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি দিল্লির আদালতের

চিনা গুপ্তচর বিতর্কে বিদায়ের কয়েক দিনেই নাটকীয় প্রত্যাবর্তন, এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

চিনা গুপ্তচর বিতর্কে বিদায়ের কয়েক দিনেই নাটকীয় প্রত্যাবর্তন, এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

দিল্লিতে থানার ভিতরেই পাঁচ পুলিশকর্মীকে ছুরির কোপ, পালানোর সময় পর পর ৬ গুলিতে এনকাউন্টার

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

গোধরাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইরফানকে জামিন সুপ্রিম কোর্টের, ১৮ বছর জেলে থাকার পর কী কারণে মিলল মুক্তি?

No comments to show.

Leave a Comment