ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল এমসিসি, কী বার্তা দিল ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা?

By Suman Debnath

November 23, 2026 8:40 PM

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুলল এমসিসি, কী বার্তা দিল ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা?


ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানো নিয়ে বিতর্ক নতুন নয়। রবিবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটাররা টসের আগে এবং ম্যাচের পরেও হাত মেলাননি। এ বার এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। তাদের বক্তব্য, ক্রিকেটারদের হাত মেলাতে বাধ্য করার কোনও ক্ষমতা তাদের নেই।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন মাঠের বাইরের উত্তাপও একই রকম থাকে। গত বছর এশিয়া কাপের পর থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান না ভারতীয় ক্রিকেটাররা। পুরুষদের পাশাপাশি মহিলা ক্রিকেট এবং বয়সভিত্তিক ক্রিকেটেও সেই অবস্থান বজায় রয়েছে। রবিবার দোহায় তিলক বর্মার নেতৃত্বাধীন ভারত ‘এ’ দল পাকিস্তান ‘এ’-র কাছে ৪৮ রানে হেরে যায়। কিন্তু ম্যাচের ফলের পাশাপাশি ফের আলোচনায় উঠে আসে দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা।

আরও পড়ুন:  বিদেশে চোখের চিকিৎসায় মিলবে আদালতের ছাড়পত্র? সুপ্রিম বার্তার পর বুধবারই মামলায় নজর হাইকোর্টের

এই পরিস্থিতিতে এমসিসি-র আইন বিভাগের ম্যানেজার এবং ক্রিকেট প্রধান ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, তাঁরা অবশ্যই দুই দলের ক্রিকেটারদের মধ্যে সৌজন্য বিনিময় দেখতে চান। কিন্তু সরকারি উপরমহল থেকে কোনও নির্দেশ থাকলে তাতে হস্তক্ষেপ করার ক্ষমতা তাঁদের নেই।

স্টুয়ার্ট বলেন, ‘হাত মেলানো নিয়ে যদি দুই দেশের সরকারি উপরমহল থেকে কোনও নির্দেশ আসে, তা হলে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এমসিসি-র নেই। আমরা অবশ্যই চাই ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলান। কিন্তু আমরা বুঝতে পারছি, এখানে আরও বড় কিছু বিষয় জড়িয়ে রয়েছে। সেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে’।

তিনি আরো বলেন, ‘মাঠের মধ্যে কী হচ্ছে, সেটাই শুধু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ক্রিকেটাররা একে অপরকে সম্মান করছেন কি না, আম্পায়ারদের এবং তাঁদের সিদ্ধান্তকে সম্মান করছেন কি না, খেলাটাকে সম্মান করছেন কি না, সেটাই আমাদের দেখার বিষয়’।

আরও পড়ুন:  হকার-মুক্ত থাকবে দিঘার সৈকতপাড়, কী পদক্ষেপ নিল পর্ষদ?

শুধু ভারত-পাকিস্তান বিতর্ক নয়, ক্রিকেটের নিয়মে সম্ভাব্য পরিবর্তন নিয়েও মুখ খুলেছেন স্টুয়ার্ট। টেস্ট ক্রিকেটেও নো-বলের পর ফ্রি-হিট চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছে এমসিসি। বর্তমানে এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টিতে ফ্রি-হিটের নিয়ম রয়েছে। কিন্তু তা ক্রিকেটের মূল আইনের অংশ নয়, সীমিত ওভারের ক্রিকেটের খেলার শর্তের অন্তর্ভুক্ত।

এ ছাড়াও ক্রিকেটের নিয়ম সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য করে তুলতেও উদ্যোগী এমসিসি। ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু, কন্নড়, মারাঠি এবং বাংলাতেও ক্রিকেটের আইন প্রকাশ করা হয়েছে। শ্রীলঙ্কার মানুষের জন্য স্থানীয় ভাষায় ক্রিকেটের আইন প্রকাশের উদ্যোগও চলছে।

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment