---Advertisement---

রাত জেগে বিশ্বকাপ ফাইনাল, তাই সোমবার মর্নিং স্কুলে ছুটি বা উপস্থিতিতে ছাড়ের অনুমতি রাজ্যের

By Suman Debnath

July 19, 2026 10:30 PM

রাত জেগে বিশ্বকাপ ফাইনাল, তাই সোমবার মর্নিং স্কুলে ছুটি বা উপস্থিতিতে ছাড়ের অনুমতি রাজ্যের

---Advertisement---


কলকাতা: ফুটবল বিশ্বকাপ ফাইনাল ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। রবিবার গভীর রাতে স্পেন (Spain) ও আর্জেন্টিনা (Argentina)-র মহারণ দেখতে বহু পড়ুয়া রাত জাগবে, সেই বাস্তবতা মাথায় রেখেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বিকাশ ভবনের নির্দেশিকা অনুযায়ী, সোমবার মর্নিং স্কুলগুলি চাইলে ছাত্রছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা আনতে পারে, এমনকি প্রয়োজনে ছুটিও ঘোষণা করতে পারবে। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে এই সিদ্ধান্তে খুশি ফুটবলপ্রেমী মহল।

রবিবার সন্ধ্যায় বিকাশ ভবন (Bikash Bhavan)-এর পক্ষ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। খেলা শেষ হতে ভোররাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সোমবার সকালের স্কুলে উপস্থিতি নিয়ে যাতে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেই এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:  তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার হিসাব মিলছে না, ইডির চিঠি ব্যাঙ্কে

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের মর্নিং স্কুলগুলি নিজেদের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের উপস্থিতির নিয়ম শিথিল করা যাবে, আবার চাইলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ছুটিও ঘোষণা করতে পারবেন। একই সঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শকদের (District Inspectors of Schools) দ্রুত এই নির্দেশ সমস্ত মর্নিং স্কুলে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গই নয়, অন্য রাজ্যেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। কেরল (Kerala) সরকার ইতিমধ্যেই সোমবার রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে। তবে আগে থেকে নির্ধারিত পরীক্ষাগুলি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

ফুটবল বিশ্বকাপের শেষ লড়াই ঘিরে দেশজুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন বলে মনে করছে শিক্ষা ও ক্রীড়ামহলের একাংশ। পশ্চিমবঙ্গ সরকারের এই অনুমতির ফলে বহু পড়ুয়া নিশ্চিন্তে ফাইনাল উপভোগ করার সুযোগ পাবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর আরতির পরে কলকাতায় শুরু ইসকনের রথযাত্রা, রাজপথে ভক্তদের ঢল

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment