হাইকোর্টে স্বস্তি টুলুর, নতুন করে লুক আউট নোটিস নেই! জানাল রাজ্য

By Suman Debnath

November 26, 2026 5:00 PM

হাইকোর্টে স্বস্তি টুলুর, নতুন করে লুক আউট নোটিস নেই! জানাল রাজ্য


আপাতত বড়সড় স্বস্তি বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের। তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে কোনও লুক আউট সার্কুলার (এলওসি) কার্যকর নেই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য্য। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর দেশে ফেরার পর নতুন করে তাঁর বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস জারি হয়েছে কি না, তা জানতে চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন টুলু।

রাজ্যের রিপোর্টে আপাতত সেই সংশয় কাটল। তবে একাধিক এফআইআর খারিজের আবেদন ঘিরে আইনি লড়াইয়ে এখনও নিষ্পত্তি হয়নি। টুলু মণ্ডল দেশের বাইরে থাকাকালীন তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়েছিল। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি। কিন্তু দেশে ফেরার পরও তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও এলওসি জারি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। সেই বিষয়টি স্পষ্ট করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন টুলু।

আরও পড়ুন:  মধুছন্দার পর আভেরিকে তলব করল লালবাজার, টাকার লেনদেন জানতেই ইন্দ্রনীল কন্যাকে ডাক

গত ২০ নভেম্বর বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যের কাছে জানতে চান, তাঁর বিরুদ্ধে নতুন করে কোনও লুক আউট সার্কুলার কার্যকর রয়েছে কি না। বৃহস্পতিবার সেই মামলাতেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য রিপোর্ট পেশ করে আদালতকে জানান, এই মুহূর্তে টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুক আউট নোটিস কার্যকর নেই। শুধু তাই নয়, আগে তাঁর বিরুদ্ধে যে নোটিস জারি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে ফেরার পর সেটিও প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের এই বক্তব্যে আপাতত স্বস্তি পেলেন বীরভূমের এই বিতর্কিত পাথর ব্যবসায়ী।

তবে এলওসি-র জট কাটলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন নিয়ে আইনি লড়াই অব্যাহত। বৃহস্পতিবার বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে সেই মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ রয়েছে টুলু মণ্ডলের। তাই এফআইআর খারিজের আবেদন নিয়ে এখনই তাড়াহুড়ো করে শুনানির প্রয়োজন নেই।

আরও পড়ুন:  ফের বোমাতঙ্ক দমদম বিমানবন্দরে

রাজ্যের এই যুক্তির বিরোধিতা করেন টুলুর আইনজীবীরা। তাঁদের বক্তব্য, তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে। ফলে প্রতিটি মামলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সেই কারণে যত দ্রুত সম্ভব এফআইআর খারিজের আবেদনগুলির শুনানি হওয়া প্রয়োজন। শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে।

আরও পড়ুন: বাঁশদ্রোণী থানার ব্যারাকে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ, ঘনাচ্ছে রহস্য

সংশ্লিষ্ট মামলাগুলির সমস্ত কেস ডায়েরি এদিন রাজ্যের কাছে উপস্থিত ছিল না। ফলে অভিযোগগুলির প্রকৃতি এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিচারপতি অজয় মুখোপাধ্যায় রাজ্যকে সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেন। একাধিক এফআইআর খারিজের আবেদন এখনও বিচারাধীন। আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে রাজ্য সমস্ত কেস ডায়েরি পেশ করতে হবে।

Suman Debnath

Journalist

Related Stories

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

বড় ধাক্কা নোয়েল টাটার, টাটা সন্সের বোর্ড বৈঠকে স্থগিতাদেশ দিল না বম্বে হাইকোর্ট

বড় ধাক্কা নোয়েল টাটার, টাটা সন্সের বোর্ড বৈঠকে স্থগিতাদেশ দিল না বম্বে হাইকোর্ট

বিল সমর্থন করতে হলে করুন, কংগ্রেসের নাম নেবেন না: সুপ্রিয়া সুলেকে কড়া জবাব, বৈঠকের আগেই ছত্রখান বিরোধী ঐক্য

বিল সমর্থন করতে হলে করুন, কংগ্রেসের নাম নেবেন না: সুপ্রিয়া সুলেকে কড়া জবাব, বৈঠকের আগেই ছত্রখান বিরোধী ঐক্য

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

বাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টও

বাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টও

No comments to show.

Leave a Comment