---Advertisement---

তিস্তা প্রকল্পে বিপর্যয়, সিকিমের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

By Suman Debnath

July 21, 2026 11:25 AM

তিস্তা প্রকল্পে বিপর্যয়, সিকিমের পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

---Advertisement---


সিকিমের নামচি জেলার সামারডুং-ঝোলুঙ্গে এলাকায় নির্মীয়মাণ এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলে উদ্ধারকাজ এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজ নেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে জলপাইগুড়ি জেলার কয়েক জন থাকতে পারেন। সেই কারণে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার।

উদ্ধারকাজে সমন্বয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রাজ্যের মন্ত্রী বিশাল লামা এবং দার্জিলিংয়ের জেলাশাসক ঘটনাস্থলে রওনা দিচ্ছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।

আরও পড়ুন:  নিউ টাউনের গেস্ট হাউসে কোটি টাকার পাহাড়, গ্রেপ্তার ৭

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই কঠিন সময়ে সিকিম সরকারকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন।

বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে উদ্ধার করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। পাশাপাশি দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment