---Advertisement---

স্মার্ট মিটারে তাড়াহুড়ো নয়, আলোচনা করেই এগোতে নির্দেশ শুভেন্দুর

By Suman Debnath

July 21, 2026 8:20 PM

স্মার্ট মিটারে তাড়াহুড়ো নয়, আলোচনা করেই এগোতে নির্দেশ শুভেন্দুর

---Advertisement---


স্মার্ট মিটার চালু করার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোনোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে। তাই গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “স্মার্ট মিটার নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে। বামপন্থীরা তা ছড়াচ্ছেন। বিরোধী দলনেতা থাকার সময় আমারও এ বিষয়ে কিছু বক্তব্য ছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলে, মানুষের উদ্বেগ দূর করে এগোতে হবে।”

তবে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে বিদ্যুতের বকেয়া আদায়ে কোনও রকম শিথিলতার পক্ষে নন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “বাণিজ্যিক এবং শিল্পের বকেয়া যে কোনও মূল্যে আদায় করতে হবে।”

অন্যদিকে, গৃহস্থ গ্রাহকদের ক্ষেত্রে প্রশাসনকে সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “গৃহস্থের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে, কথা বলে, আলোচনা করে এগোতে হবে।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট, স্মার্ট মিটার ইস্যুতে সরকার আপাতত কড়া অবস্থানের বদলে জনমত ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই পদক্ষেপ করতে চাইছে।

এছাড়াও আজ তিনি স্মার্ট মিটার নিয়ে বলেন, প্রথমে সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও কর্মীদের বাড়ি দিয়ে শুরু করতে হবে। সঙ্গে ডেডিকেটেড গ্রিভেন্স সেল ও হটলাইন নম্বর রাখতে হবে যাতে গ্রাহকদের কোনও ক্ষোভ না থাকে। একই সঙ্গে বিকল্প শক্তির গুরুত্ব মেনে নিয়ে প্রধানমন্ত্রী ‘সূর্য ঘর’ যোজনায় পশ্চিমবঙ্গ আজ থেকেই জোরকদমে পা দিল বলে জানান তিনি।

সবশেষে, স্বামী বিবেকানন্দের জন্মভিটা শিমলা স্ট্রিটে বিদ্যুৎ নিগমের লভ্যাংশের ৫ কোটি টাকা সিএসআর  ফান্ড থেকে অনুদান দেওয়ায় আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এবং ২০২৭ সালের মধ্যে রাজ্যকে বিদ্যুৎ পরিকাঠামোয় এক নম্বরে নিয়ে যাওয়ার সঙ্কল্প প্রকাশ করেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment