---Advertisement---

অভিষেকের সেবাশ্রয়ে কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার! প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট

By Suman Debnath

July 30, 2026 2:55 PM

অভিষেকের সেবাশ্রয়ে কোটি টাকার সরকারি ওষুধ ব্যবহার! প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট

---Advertisement---


রাজ্যের বহুল আলোচিত সেবাশ্রয় কর্মসূচি ঘিরে উঠে এল নতুন বিতর্ক। প্রাথমিক তদন্তে অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য বরাদ্দ কোটি কোটি টাকার সরকারি ওষুধ এই কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। সরকারি সূত্রের দাবি, এই তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের উচ্চ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। কীভাবে সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও সরকারি ওষুধ ব্যবহার করা হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার জন্য বরাদ্দ ওষুধের একটি অংশ সেবাশ্রয় কর্মসূচিতে ব্যবহার হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি।

সূত্রের খবর, কত টাকার সরকারি ওষুধ ব্যবহার হয়েছে, তার বিস্তারিত হিসাব তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর। একই সঙ্গে, সরকারি ওষুধ ব্যবহারের অনুমোদন কে বা কারা দিয়েছিলেন, সেই বিষয়েও প্রশাসনিকভাবে চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  আন্দোলনে যাওয়া পড়ুয়াকে গালাগাল, মার! ভিডিও পোস্ট করে বিজেপি নেতাকে গ্রেফতারের দাবি অখিলেশের

সরকারি সূত্রের দাবি, তদন্তে যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বাস্থ্য দফতরও গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে এই ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) কোভিড পরীক্ষার কর্মসূচি। বিজেপি (BJP) নেতা অভিজিৎ দাস (ববি) দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, ২০২২ সালের জানুয়ারিতে আয়োজিত একটি ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ জিনিসপত্র কেনাকাটা, সরকারি সম্পদের ব্যবহার এবং আর্থিক লেনদেনে অনিয়মের আশঙ্কা রয়েছে।

অভিযোগে অভিজিৎ দাস আরও দাবি করেছেন, ওই কর্মসূচি তৎকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। তিনি পুলিশের কাছে এফআইআর দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন:  উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, প্রয়াণ দিবসে আবক্ষ মূর্তি উন্মোচন করে একাধিক বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

উল্লেখ্য, সেবাশ্রয় স্বাস্থ্যশিবির নিয়েও এর আগেই একাধিক অভিযোগ সামনে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। স্বাস্থ্য দফতর পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

তবে এই পর্যায়ে উল্লেখযোগ্য বিষয় হল, অভিযোগগুলির তদন্ত এখনও চলছে। প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত বা দায় নির্ধারণ করা হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment