---Advertisement---

আরএসএসের রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন, নেতাজি অবমাননার ইস্যুতে সরব মমতা

By Suman Debnath

August 4, 2026 5:30 PM

আরএসএসের রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন, নেতাজি অবমাননার ইস্যুতে সরব মমতা

---Advertisement---

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) নিয়ে এতদিন তুলনামূলক সংযত অবস্থান নেওয়া নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।   এ বার আরএসএস (RSS) নিয়ে  সরাসরি প্রশ্ন তুললেন মমতা।  সংগঠনটির রেজিস্ট্রেশন এবং অর্থের উৎস কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং বিজেপির রাজনীতি নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি আরএসএসের  (RSS) সাংগঠনিক স্বচ্ছতা নিয়েও সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার প্রশ্ন, অন্যান্য স্বেচ্ছাসেবী বা সামাজিক সংগঠনের মতো আরএসএসেরও (RSS) রেজিস্ট্রেশন ও বিদেশি অর্থপ্রাপ্তির বিষয়ে স্বচ্ছতা থাকা উচিত। তাঁর দাবি, দেশের সব সংগঠনের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হওয়া প্রয়োজন। উল্লেখযোগ্য, আরএসএসের (RSS) রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘ দিন ধরেই কর্ণাটকের কংগ্রেস সরকারের সঙ্গে সংঘাত চলছে। সেই বিতর্কের আবহেই মমতার এই মন্তব্য নতুন রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে।

আরও পড়ুন:  ‘দিদির সঙ্গেই আছি’, তৃণমূলের ভাঙনের মাঝেই স্পষ্ট বার্তা বাবুলের, বিদ্রোহীদের ছুড়লেন চ্যালেঞ্জ

আরও পড়ুন: শুভেন্দুর সঙ্গে বৈঠকে খুশি এনসিপিআই সাংসদরা, কী জানালেন তাঁরা?

রাজনৈতিক মহলের একাংশের মতে, আরএসএসকে (RSS) নিয়ে মমতার এই অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, অতীতে একাধিকবার তিনি প্রকাশ্যে বলেছিলেন, বিজেপি এবং আরএসএসকে (RSS)এক করে দেখা উচিত নয়। এমনকি তাঁর বক্তব্য ছিল, ‘বিজেপি খারাপ হতে পারে, কিন্তু আরএসএসের (RSS) মধ্যে অনেক ভাল মানুষ আছেন।’ সেই অবস্থান থেকে এ বার আরএসএসের (RSS) সাংগঠনিক কাঠামো ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের রায়ে বহাল বাড়তি বরাদ্দ, রোগীর থালায় এবার ১১২ টাকার পথ্য

ফেসবুক লাইভে মমতা বিজেপির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করার অভিযোগও তোলেন। তাঁর দাবি, বিজেপির কয়েক জন নেতার মন্তব্যে নেতাজির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে গণপ্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা করেন তিনি।

আরও পড়ুন:  বিদেশে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক, ৩ আগস্ট শুনানির সম্ভাবনা

একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার ভূমিকা থেকে শুরু করে রাজনৈতিক হিংসা— একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করে তিনি দাবি করেন, বাংলাকে অস্থির করার চেষ্টা চলছে। তবে সেই চেষ্টার বিরুদ্ধে মানুষকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

শ্রীলঙ্কায় সিরিজ জিতলেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা মসৃণ হবে না, সতর্কবার্তা প্রাক্তন তারকার

শ্রীলঙ্কায় সিরিজ জিতলেও ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা মসৃণ হবে না, সতর্কবার্তা প্রাক্তন তারকার

পিএসি’র চেয়ারম্যান হলেন কানাইয়ালাল আগরওয়াল, রাজনৈতিক মহলে জোর চর্চা

পিএসি’র চেয়ারম্যান হলেন কানাইয়ালাল আগরওয়াল, রাজনৈতিক মহলে জোর চর্চা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় পাচ সদস্যের তদন্ত কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় পাচ সদস্যের তদন্ত কমিটি গঠন

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা! দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে একাধিক আশ্বাস শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা! দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে একাধিক আশ্বাস শুভেন্দু অধিকারীর

‘দেশের জার্সি পরলে ধর্ম নয়, পরিচয় একটাই ভারত’—সম্প্রীতির বার্তায় মুখ খুললেন মহম্মদ সামি

‘দেশের জার্সি পরলে ধর্ম নয়, পরিচয় একটাই ভারত’—সম্প্রীতির বার্তায় মুখ খুললেন মহম্মদ সামি

বেআইনি ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিস স্বাস্থ্যদপ্তরের, আপাতত বন্ধের নির্দেশ জারি

বেআইনি ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ নোটিস স্বাস্থ্যদপ্তরের, আপাতত বন্ধের নির্দেশ জারি

No comments to show.

Leave a Comment