---Advertisement---

বরানগরের জল জমা-সহ নাগরিক সমস্যা নিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ সজল

By Suman Debnath

July 29, 2026 2:10 PM

বরানগরের জল জমা-সহ নাগরিক সমস্যা নিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ সজল

---Advertisement---


বরানগরের জল জমা, পানীয় জলের সমস্যা-সহ একাধিক সমস্যা নিয়ে বুধবার নবান্নে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে সাক্ষাৎ করলেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। এদিন তিনি বরানগরের বিভিন্ন পুর সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মন্ত্রীর হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

কী রয়েছে ওই স্মারকলিপি? সেই স্মারকলিপিতে বরানগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জল জমার সমস্যা, পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন, নিকাশি ব্যবস্থার সংস্কার-সহ একাধিক নাগরিক সমস্যার উল্লেখ করা হয়েছে। সমস্যাগুলির দ্রুত সমাধানের আবেদনও জানানো হয়েছে। এদিন অগ্নিমিত্রা পলের সঙ্গে সাক্ষাতের পর সজল ঘোষ বলেন, ‘মন্ত্রী বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।’

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে বরানগরের জল জমার সমস্যা অন্যতম প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছিলেন সজল ঘোষ। বর্ষার সময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষের ভোগান্তির কথা তিনি একাধিকবার উল্লেখ করেছিলেন। একই সময়ে তৎকালীন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছিল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বরানগরের গঠন ‘গামলার মতো’। তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

আরও পড়ুন:  বরুণ বিশ্বাস হত্যা মামলায় বিশেষ আইনজীবী নিয়োগ, দ্রুত বিচারের আশায় সুটিয়া

আরও পড়ুন: রাঁচির ভিডিওকে মৌলালির বলে প্রচারের অভিযোগ, সৃজন-দেবাঞ্জনদের বিরুদ্ধে লালবাজারে এফআইআর

তবে রাজনৈতিক বিতর্কের বাইরে বরানগরের বাসিন্দাদের একাংশের মতে, বর্ষাকালে জল জমা এখনও এলাকার অন্যতম বড় নাগরিক সমস্যা। সেই প্রেক্ষিতেই সমস্যা সমাধানের দাবিতে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বিধায়ক। এখন প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment