---Advertisement---

তারাতলা গোডাউন বিপর্যয়: দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টের লাইসেন্স বাতিল, আরও দু’জনের বিরুদ্ধেও পুরসভার পদক্ষেপ

By Suman Debnath

July 29, 2026 6:55 PM

তারাতলা গোডাউন বিপর্যয়: দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টের লাইসেন্স বাতিল, আরও দু’জনের বিরুদ্ধেও পুরসভার পদক্ষেপ

---Advertisement---


তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসে ১৬ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টের লাইসেন্স বাতিল করার পাশাপাশি তাঁকে শুধু কলকাতা পুর এলাকা নয়, রাজ্যের কোনও পুর এলাকাতেই ভবিষ্যতে আর্কিটেক্ট হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ।

গত ২৪ জুন ট্রান্সপোর্ট ডিপো রোড সংলগ্ন একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর নির্মাণ সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করে কলকাতা পুরসভা।

সেই তদন্তের অঙ্গ হিসেবেই গত ১৭ জুলাই পুরসভার প্রশাসক স্মিতা পান্ডের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টকে নিয়ে শুনানি শুরু হয়। শুনানিতে পুরসভার আইন ও বিল্ডিং দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নির্মাণের নকশা, তদারকি এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  মহিলাদের পাশে থাকবে দুর্গা সুরক্ষা স্কোয়াড, নারী নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের

পুরসভার তরফে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত আর্কিটেক্টের লাইসেন্স বাতিলের পাশাপাশি ওই ঘটনায় জড়িত আরও দু’জনের বিরুদ্ধেও প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে। দুর্ঘটনার নেপথ্যে নির্মাণবিধি লঙ্ঘন বা পেশাগত গাফিলতির অভিযোগ কতটা ছিল, তা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রের দাবি।

২৪ জুনের ওই মর্মান্তিক দুর্ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু এবং একাধিক শ্রমিক আহত হওয়ার পর থেকেই নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনের নিরাপত্তা এবং নির্মাণবিধি মেনে কাজ হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুরসভার এই পদক্ষেপকে সেই ঘটনার পর প্রশাসনিক দায়বদ্ধতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment