---Advertisement---

ইডেনের অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, আড়েবহরে ছোট হচ্ছে অনুষ্ঠান

By Suman Debnath

October 6, 2026 8:10 PM

ইডেনের অনুষ্ঠানে থাকছেন না মোদী-শাহ, আড়েবহরে ছোট হচ্ছে অনুষ্ঠান

---Advertisement---


মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাঁরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে প্রশাসন সূত্রের খবর। দিল্লি থেকে নবান্নে এই বার্তা এসে পৌঁছেছে। গোটা অনুষ্ঠানটা বড় মাপের আয়োজনের পরিকল্পনা করা হলেও বর্তমানে তা কিছুটা পরিবর্তন করে ছোট করে করার আয়োজন করা হচ্ছে।

তবে ইডেনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। সেই সঙ্গে শুভেন্দুর মন্ত্রীসভার সদস্যেরা-সহ রাজ্যপাল আরএন রবি-এরও উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও সেদিন আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজ্যের সব মন্ত্রীকে ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু ব্যস্ত কর্মসূচির কারণে তাঁরা সেদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। তবে জানা গিয়েছে, দুর্গাপুজোর উদ্বোধনে অমিত শাহ কলকাতায় আসতে পারেন।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের অনেক পুজোর উদ্বোধনে শাহ থাকতে পারেন। শুধু শাহ নয়, কয়েকজন মন্ত্রীও কলকাতায় এসে পুজো পরিক্রমায় অংশ নিতে পারেন। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এটাই প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই এবারের পুজো নিয়ে সাধারণ মানুষের মনে কৌতুহল রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর অধিকার নিয়ে একের পর এক মামলা, হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের

এর মধ্যে মহালয়ায় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের এনে বড় আকারের সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল রাজ্য। কিন্তু হেভিওয়েট নেতা-মন্ত্রীরা না আসায় সেই অনুষ্ঠান বাতিল না হলেও কিছুটা কাটছাঁট হতে চলেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment