---Advertisement---

‘অভিযোগ সত্য প্রমাণ হলে স্বাস্থ্যসচিবকে সরানো হবে’, নারায়ণস্বরূপ নিগমকে বার্তা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

October 9, 2026 2:25 PM

‘অভিযোগ সত্য প্রমাণ হলে স্বাস্থ্যসচিবকে সরানো হবে’, নারায়ণস্বরূপ নিগমকে বার্তা মুখ্যমন্ত্রীর

---Advertisement---


আরজি কর হাসপাতালে ওই ঘর ভাঙার বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন, যদি ওই নির্দেশ স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম দিয়ে থাকেন, তাহলে তাঁকে অপসারিত করা হবে। অভয়া কাণ্ডের পর আরজি কর হাসপাতালের সেমিনার হলের পাশের ঘর ভাঙা হয়েছিল। সেটা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য। ওই নির্দেশ যদি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম দিয়ে থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে আরজি কর হাসপাতালে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত নবম মেডিভিশন ন্যাশনাল কনভেনশন-এর মঞ্চ থেকে আরজি কর নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সরাসরি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং দুর্নীতির অভিযোগ তোলেন। এই অভিযোগ প্রকাশ্য মঞ্চে শোনার পরেই তৎক্ষণাৎ পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে কড়া বার্তা দেন, ‘অভিযোগ খতিয়ে দেখার পর সেটা সত্যি প্রমাণিত হলে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অভয়ার পরিবারকে বিচার দিতে সরকার ছিল-আছে-থাকবে।’

অন্যদিকে রত্না দেবনাথ স্বাস্থ্যদপ্তরের ভূমিকার তীব্র সমালোচনা করে প্রশ্ন তুলে বলেন, ‘আমার মেয়েকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই সেমিনার হল এবং সংলগ্ন বাথরুম ঘটনার পর রাতারাতি কার নির্দেশে ভেঙে সংস্কার করা হল? যে স্বাস্থ্যসচিব এই নির্দেশের নেপথ্যে ছিলেন, তিনি এখনও কীভাবে বহাল তবিয়তে নিজের পদে বসে আছেন? এরাই যদি এখনও চেয়ারে বসে থাকেন, তবে সাধারণ মানুষ কীসের বিচার পাবে? আমার মেয়ে সঠিক বিচার পেলে তবেই স্বাস্থ্যদপ্তর দুর্নীতির হাত থেকে মুক্ত হবে।’

এরপরই রত্না দেবনাথের এই অভিযোগের পর একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, আরজি করে সংস্কারের দায়িত্ব পূর্তদপ্তরের। সেক্ষেত্রে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে পূর্ত দপ্তরকে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে। যদিও কোনও ব্যক্তি অভিযুক্ত হন, তবে তার বিরুদ্ধে অবশ্যই রাজ্য সরকার ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানিয়ে দেন, ‘অভয়া কাণ্ডে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে রাজ্য সরকার। অভয়াকে সুবিচার দেবই। তিলোত্তমা বিচার পাবেই। অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার সময় যদি তৎকালীন স্বাস্থ্যসচিব ওই স্থান ভাঙার বা প্রমাণ নষ্টের কোনও নির্দেশ দিয়ে থাকেন এবং তিনি যদি এখনও স্বাস্থ্যসচিব পদে বহাল থাকেন তবে বিষয়টির সত্যাসত্য আমি নিজে খতিয়ে দেখছি। আমি কথা দিচ্ছি, অভিযোগের সত্যতা মিললেই নারায়ণস্বরূপ নিগমকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।’

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment