---Advertisement---

১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের আগে তরুণদের আটক, বিজেপি শাসিত রাজ্যে ধরপাকড়ের অভিযোগ

By Suman Debnath

October 9, 2026 3:14 PM

১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভের আগে তরুণদের আটক, বিজেপি শাসিত রাজ্যে ধরপাকড়ের অভিযোগ

---Advertisement---

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভের আগে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধরপাকড়ের অভিযোগ উঠেছে। বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে তরুণদের আটক করা হচ্ছে বলে দাবি করেছে একাধিক সংগঠন।আবাসনগুলিকেও বাসিন্দাদের বিক্ষোভে যোগ দিতে নিরুৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

ককরোচ জনতা পার্টির সহ-প্রতিষ্ঠাতা আশুতোষ রানকার অভিযোগ, রাজস্থানে পুলিশ ককরোচ জনতা পার্টির কর্মীদের বাড়িতে গিয়ে থানায় নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।দলের দাবি, ট্রেনে দিল্লি যাওয়ার পথেও কয়েকজন তরুণকে আটক করা হয়েছে। দক্ষিণ দিল্লিতে দলের স্বেচ্ছাসেবক মোহন যাদবকে পুলিশ মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে।

কলকাতাতেও দিল্লিগামী স্বেচ্ছাসেবক আবদুল হাফিজ ও তাঁর সঙ্গীদের পুলিশ মারধর করেছে বলে দাবি সংগঠনের। আহতদের মধ্যে কয়েকজন মহিলা রয়েছেন।তাঁদের সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিক্ষোভের আগে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দ্য হিন্দু জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ছত্তীসগঢ় থেকে কেন্দ্রীয় বাহিনীর অন্তত ৭০টি কোম্পানিকে দিল্লিতে মোতায়েন করা হচ্ছে। প্রতিটি কোম্পানিতে প্রায় ১০০ জন কর্মী থাকেন। বৃহস্পতিবার রাতে কনট প্লেস ও যন্তর মন্তর এলাকায় মাইকে জমায়েত না করার সতর্কবার্তাও দেওয়া হয়।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment