---Advertisement---

বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার তৃণমূলের সদ্য প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি

By Suman Debnath

July 22, 2026 5:20 PM

বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার তৃণমূলের সদ্য প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি

---Advertisement---


রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের একের পর এক নেতার ঠাঁই হয়েছে গারদে। তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিমূলক কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে হেভিওয়েট নেতা-মন্ত্রীদের নামও রয়েছে। এবার সেই দলে নাম লেখালেন আরও এক তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক অবশেষে পুলিশের জালে। বুধবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে পুলিশ আটক করে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে কোচবিহারে নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার মামলা-সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেইসব মামলায় দীর্ঘদিন ধরেই অভিজিতের বিরুদ্ধে তদন্ত চলছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তিনি কার্যত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রীর জনতার দরবারে টুম্পা-মৌসুমী, কামদুনির বিচার নিয়ে কথা

জানা গিয়েছে, অভিজিৎ দে ভৌমিককে খুঁজতে একাধিকবার তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। তবে এতদিন তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন। তাঁকে এতদিন পুলিশ ধরতে পারেনি। অবশেষে বুধবার বাগডোগরা বিমানবন্দরে তাঁকে পুলিশ আটক করে। এরপর গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে আদালতে তোলা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর।

অভিজিৎ দে ভৌমিককে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার মামলা-সহ তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের তদন্তে এই গ্রেপ্তার গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী মহল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment