গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি

By Suman Debnath

November 26, 2026 9:00 PM

গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি


গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়তে চলেছে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। দুই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে যাতায়াত আরও সহজ করতে এই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। পাশাপাশি কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির পরিকল্পনাতেও এগোচ্ছে রাজ্য।

বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরীর সঙ্গে বৈঠকে রাজ্যের এই দুই প্রকল্প-সহ একাধিক পরিকাঠামোগত প্রস্তাব নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক সূত্রে খবর, রোপওয়ে প্রকল্পগুলির পাশাপাশি সড়ক ও সেতু নির্মাণ, জাতীয় সড়কের সম্প্রসারণ এবং বেহাল রাস্তা সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালুর পরিকল্পনা নিয়ে গত এক সপ্তাহ ধরে কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্প বাস্তবায়নের পথে কয়েকটি সমস্যার সমাধানও হয়েছে বলে দাবি তাঁর। এখন ডিপিআর তৈরির কাজ চলছে। তবে প্রকল্পের মোট খরচ, রোপওয়ের দৈর্ঘ্য এবং নির্মাণের কারিগরি দিকগুলি এখনও চূড়ান্ত হয়নি। ডিপিআর তৈরি হলে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আরও পড়ুন: বৃহন্নলা ব্রিগেড গড়তে তৃতীয় লিঙ্গের মানুষদের যাচাই, ১০ ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির নির্দেশ

বর্তমানে দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মধ্যে যাতায়াতের অন্যতম সহজ মাধ্যম গঙ্গার উপর দিয়ে ফেরি বা লঞ্চ পরিষেবা। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের ঘাট থেকে লঞ্চে বেলুড় মঠে পৌঁছতে প্রায় ১৫ মিনিট লাগে। জলপথে দুই ঘাটের দূরত্ব প্রায় ২.৭ কিলোমিটার। অন্যদিকে, সড়কপথে রানি রাসমণি রোড, রাজ্য সড়ক ও জিটি রোড ধরে যেতে হয়।

দূরত্ব প্রায় ৫.৮ কিলোমিটার। ব্যস্ত সময়ে যানজটের কারণে এই পথ পেরোতে ৩০ থেকে ৩৫ মিনিটও লেগে যায় বলে সূত্রের দাবি। রোপওয়ে চালু হলে গঙ্গার উপর দিয়ে সরাসরি দুই তীর্থক্ষেত্রের মধ্যে যাতায়াতের নতুন বিকল্প তৈরি হবে। এতে পুণ্যার্থী ও পর্যটকদের সময় বাঁচবে। একদিনের মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠ দর্শন আরও সুবিধেজনকও হয়ে উঠবে।

আরও পড়ুন:  আসানসোল পুরনিগমের নতুন সচিব অভিজিৎ সামন্ত, ৪৮ জন ডব্লুবিসিএস অফিসারের বদলি

শুধু গঙ্গাপাড়ের দুই তীর্থক্ষেত্র নয়, পাহাড়েও বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে রাজ্য। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির পরিকল্পনাও বৈঠকে আলোচনায় এসেছে। এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে সেপ্টেম্বর মাসে নবান্নে এই প্রকল্প নিয়ে বৈঠক হয়েছিল। পরে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও পরিকল্পনার কথা জানিয়েছিলেন। প্রকল্পের রিপোর্ট ইতিবাচক বলে তাঁর বক্তব্য ছিল।

কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের সড়কপথের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। কিন্তু পাহাড়ি রাস্তার সংকীর্ণতা, গাড়ির চাপ এবং যানজটের কারণে এই পথ পেরোতে অনেক সময় চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। পর্যটনের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয়। আবার ধস বা রাস্তা ক্ষতিগ্রস্ত হলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। রোপওয়ে চালু হলে সড়কপথের উপর নির্ভরতা কমবে। পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পাহাড়ের পর্যটন শিল্পেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন: অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

এদিনের বৈঠকে শুধু রোপওয়ে নয়, রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়েও একগুচ্ছ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সমস্ত জেলা সদরকে চার লেনের রাস্তার মাধ্যমে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য। পাশাপাশি কয়েকটি জাতীয় সড়ককে ৬ লেনে সম্প্রসারণ করা, নতুন সেতু নির্মাণ এবং বেহাল রাস্তা দ্রুত সংস্কারের বিষয়েও কথা হয়েছে। গত ৬ মাসে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মেটাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো প্রকল্পের কাজে জমি নিয়ে জটিলতা যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার ছক, হেল্পলাইন নম্বর দিয়ে সতর্ক কল লোক ভবন

জাতীয় সড়কের কাজ ও রক্ষণাবেক্ষণ দ্রুত এগিয়ে নিয়ে যেতে নিয়মিত পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এবার থেকে প্রতি মাসে রাজ্যের মুখ্যসচিব এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের মধ্যে বৈঠক হবে। পাশাপাশি প্রতি ৬ মাস অন্তর পশ্চিমবঙ্গে একটি কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী। রাজ্যে ১০ হাজার বৈদ্যুতিক যান দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে জাতীয় সড়কের দৈর্ঘ্য তুলনামূলক কম বলে বৈঠকে উল্লেখ করেছেন শুভেন্দু। রাজ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে জাতীয় সড়কের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার কথাও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আরও বেশি রাস্তা জাতীয় সড়কের অন্তর্ভুক্ত হলে সড়ক পরিকাঠামো উন্নয়নের কাজে অর্থের জোগান বাড়বে এবং প্রকল্পগুলি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

দক্ষিণেশ্বর-বেলুড় এবং কার্শিয়াং-দার্জিলিং রোপওয়ে প্রকল্পের পাশাপাশি ৪ ও ৬ লেনের রাস্তা, নতুন সেতু এবং জাতীয় সড়ক সম্প্রসারণের মতো একাধিক পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে রাজ্য। তবে প্রকল্পগুলির বাস্তবায়ন, খরচ এবং সময়সীমা চূড়ান্ত হতে এখনও বিস্তারিত পরিকল্পনা ও প্রশাসনিক প্রক্রিয়া বাকি। এবার সেই কাজ কত দ্রুত এগোয়, নজর থাকবে সেদিকেই।

দেখুন:

 

Suman Debnath

Journalist

Related Stories

‘স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা না-ও পেতে পারেন’, দিল্লিতে বিক্ষোভ-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের বড় মন্তব্য

‘স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা না-ও পেতে পারেন’, দিল্লিতে বিক্ষোভ-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের বড় মন্তব্য

অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

মেডিক্যাল কলেজের অশান্তির তদন্তে তিন ইন্টার্নকে তলব, নিরপেক্ষ তদন্তের দাবিতে পাল্টা থানায় চিকিৎসকরা

মেডিক্যাল কলেজের অশান্তির তদন্তে তিন ইন্টার্নকে তলব, নিরপেক্ষ তদন্তের দাবিতে পাল্টা থানায় চিকিৎসকরা

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্ত? ৩০ নভেম্বর ফের বসছে লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভা

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্ত? ৩০ নভেম্বর ফের বসছে লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভা

চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা গোষ্ঠীতে আইনি লড়াই, ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দুই ট্রাস্টের

চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা গোষ্ঠীতে আইনি লড়াই, ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দুই ট্রাস্টের

৩১ ডিসেম্বরের মধ্যেই আমেরিকা ছাড়তে হবে, নইলে চাকরি শেষ: আইবিএমের কড়া সিদ্ধান্তে চরম বিপাকে অগুনতি ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী

৩১ ডিসেম্বরের মধ্যেই আমেরিকা ছাড়তে হবে, নইলে চাকরি শেষ: আইবিএমের কড়া সিদ্ধান্তে চরম বিপাকে অগুনতি ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী

No comments to show.

Leave a Comment