---Advertisement---

দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ, চালু টোল ফ্রি নম্বর, মুখ্যমন্ত্রীকে জানানো যাবে অভিযোগ

By Suman Debnath

July 28, 2026 5:45 PM

দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ, চালু টোল ফ্রি নম্বর, মুখ্যমন্ত্রীকে জানানো যাবে অভিযোগ

---Advertisement---


রাজ্য ও কলকাতা পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় পদক্ষেপের পথে শুভেন্দুর সরকার। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে বর্তমান রাজ্য সরকার। এবার সেই নীতিতেই আরও একবার সিলমোহর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে অপরাধ দমনে হেল্পলাইন নম্বর নিজের হাতে চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারে সে জন্য টোল ফ্রি নম্বর চালু করল রাজ্য সরকার। এবার থেকে সাধারণ মানুষ ওই টোল ফ্রি নম্বরগুলিতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এমনকী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও এই অভিযোগ এবার থেকে পৌঁছে যাবে। দিন-রাতের যে কোনও সময় জানানো যাবে অভিযোগ।

আরও পড়ুন:  সেবাশ্রয় বিতর্ক ও ক্যাগ রিপোর্ট নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি

মুখ্যমন্ত্রীর চালু করা হেল্পলাইন নম্বরগুলি হল

কাটমানির জন্য 155334

সিন্ডিকেট দুর্নীতির জন্য 1553335

বেআইনি ভাবে রাস্তায় ট্যাক্স নেওয়ার বিষয়ে অভিযোগ 1553337 নম্বরে জানান যাবে।

বেআইনি মদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফোন করতে হবে 1553339 নম্বরে।

কাটমানি চাওয়া, বালি-পাথর-সিমেন্টের সিন্ডিকেটরাজ, রাস্তায় বেআইনি টোল আদায়, বেআইনি মদের অভিযোগ জানানোকেই গুরুত্ব দেওয়া হয়েছে। গত ১৫ বছরে রাজ্যের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে। পুলিশ থেকে প্রশাসন সকলেরই নাভিশ্বাস উঠেছিল। রাজ্যে পালাবদল হতেই পুরোনো বাংলার গর্ব ফিরিয়ে আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার বিজেপি সরকার পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়। যেখানে লোকবল কম সেই জায়গার উন্নতি করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। নিয়োগ থেকে শুরু করে আধুনিকীকরণ সবটাই নজরে। পুলিশে নতুন করে এক লক্ষ নিয়োগ হবে। মহিলা পুলিশ কর্মীদের বাড়ির কাছেই পোস্টিং হবে। সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  ‘চোর চোর’ স্লোগানে মুখর কলকাতা, এমন ভিড় হবে কল্পনাও করেনি শাসক! প্রশ্নফাঁস ইস্যুতে তুঙ্গে বিক্ষোভ

গত ১৫ বছরে তৃণমূল আমলে প্রায় সবক্ষেত্রেই দুর্নীতি, সিন্ডিকেট রাজের অভিযোগ সামনে এসেছে। তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন বিধায়কদের অনেকেই এখন জেলে। ক্যাগ রিপোর্টেও দুর্নীতির প্রসঙ্গ উঠে আসছে বলে খবর। এবার বিজেপি সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে কড়া হাতে দমন শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment