পুর নিয়োগ দুর্নীতি: সুজিত বসুর শ্যালককে তলব সিবিআইয়ের, আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ

By Suman Debnath

November 25, 2026 10:40 AM

পুর নিয়োগ দুর্নীতি: সুজিত বসুর শ্যালককে তলব সিবিআইয়ের, আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ


পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার সুজিত বসুর শ্যালককে তরব করল সিবিআই। বুধবা সকাল ১১টা নাগাদ তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছএ। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগে দুর্নীতির কাজে শ্যালসকে ব্যবহার করেছিলেন সুজিত বসু। শুধু তাই নয়, তাঁকে চাকরিও পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্নীতির মাধ্যমে তিনি আর্থিকভাবে কী কী সুবিধা পেয়েছেন, তা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

এর আগে গত শনিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই জেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সুজিত যে সব উত্তর দিয়েছেন, তাতে সন্তুষ্ট নন গোয়েন্দারা। এর পরেই চার দিনের মাথায় তাঁর শ্যালককে তলব করা হল। তদন্তকারীদের অনুমান, পুর নিয়োগ দুর্নীতিতে সুজিতের ভূমিকা এবং তাঁর ঘনিষ্ঠদের আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে এই জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুন:  শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গড়ল রাজ্য সরকার

আরও পড়ুন: সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা জমি দিতে প্রস্তুত রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডি। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিতকে গ্রেপ্তার করে ইডি। এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটে প্রথম দিকে তাঁর নাম ছিল না। পরে প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই অনুমতি পাওয়ার পরই গত শনিবার জেলে গিয়ে তাঁকে জেরা করেন সিবিআই আধিকারিকেরা।

তদন্তকারীদের নজরে মূল দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি। সিবিআইয়ের চার্জশিটে সুজিতের নাম না থাকলেও ইডির চার্জশিটে তাঁর এবং তাঁর পুত্রের নাম রয়েছে। পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের সুপারিশ করতেন তাঁরা। এমনকি দুর্নীতির টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগ করার অভিযোগও উঠেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুজিত। জামিনের জন্য একাধিক বার আদালতের দ্বারস্থ হলেও এখনও স্বস্তি পাননি তিনি।

আরও পড়ুন:  শরৎ এল রে: কলেজ স্কোয়ার, তালা প্রত্যয়-সহ কলকাতার সাতটি দুর্গাপুজো মণ্ডপে বর্জ্যহীন পুজোর উদ্যোগ

সম্প্রতি এই মামলার তদন্তে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। রাজ্যের বিভিন্ন পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী এবং সরকারি আধিকারিকদের পর্যায়ক্রমে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুজিতের পরিবারের সদস্যদেরও জেরার মুখোমুখি হতে হয়েছে। এর আগে তাঁর কন্যা মোহিনী বসুকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এ বার সেই তালিকায় যুক্ত হল তাঁর শ্যালকের নাম।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment