বৃহস্পতিবার সকালে ১২১, কালীঘাট রোডে তাঁর বাড়ির সামনের ফুটপাত দখল করে রাখা বাঁশের অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল
কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে নামল পুরসভা বুলডোজার। বৃহস্পতিবার সকালে ১২১, কালীঘাট রোডে তাঁর বাড়ির সামনের ফুটপাত দখল করে রাখা বাঁশের অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হল। বুলডোজার দিয়ে শেডটি গুঁড়িয়ে দেোয়ার পর বাঁশ এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফুটপাত পরিষ্কার করে পুরসভার কর্মীরা। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় বাড়ির সীমানা প্রাচীরের বাইরের লোহার গেটও। সেটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয়। ফুটপাতের জায়গা দখল করেই গেটটি বসানোর অভিযোগ। পুরসভার এই অভিযানকে ঘিরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
[ad_2]
Leave a Comment