---Advertisement---

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

By Suman Debnath

July 25, 2026 1:15 PM

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ বিজেপি বিধায়কদের

---Advertisement---


সাংবাদিক নিগ্রহের ঘটনায় শনিবার রাজ্য বিধানসভায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশে কালো ব্যাচ পরে বিজেপির পরিষদীয় মন্ত্রী সহ সমস্ত বিধায়করা প্রতিবাদে অংশগ্রহণ করেন।

পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে কলকাতার বুকে, তার তীব্র বিরোধিতা করি শুধু তাই নয় সরকার  এ বিষয়ে কঠোর হাতে দমন করবে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

আরও পড়ুন: ধর্মতলা কাণ্ডে ৭০ জন চিহ্নিত, ৭টি মামলা, প্রথমবার প্রয়োগ গুন্ডাদমন আইন বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ধর্মতলায় শুক্রবারের বিক্ষোভ ও অশান্তির ঘটনাকে কেন্দ্র করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলিতে সদ্য বিধানসভায় পাশ হওয়া গুন্ডাদমন আইনও যুক্ত করা হয়েছে। এই আইন প্রথমবারের মতো প্রয়োগ করা হল বলে জানান তিনি।

আরও পড়ুন:  নিখোঁজ ১৫ মৎস্যজীবীর সন্ধান মিলল বাঘেরচর দ্বীপে

মুখ্যমন্ত্রী বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে,‘তাঁদের তিন পুরুষ মনে রাখবেন’। তাঁর দাবি, রাজ্যে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই আইন কার্যকর করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment