---Advertisement---

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগ! শ্রীলেখার নামে থানায় অভিযোগ বিজেপির

By Suman Debnath

July 28, 2026 4:40 PM

প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগ! শ্রীলেখার নামে থানায় অভিযোগ বিজেপির

---Advertisement---


নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে প্রদর্শনের অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের নামে নদিয়ার কল্যাণী, হরিণঘাটা, চাকদহ থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।

থানাগুলিতে শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল।

কল্যাণী থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শম্পা বৈরাগী, চাকদহ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি যুব নেতা তুষার পাল ও হরিণঘাটা থানায় অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ (বিএনএস) ৩৫২ ধারায় ইচ্ছাকৃতভাবে  কারও ভাবমূর্তি বা মর্যাদা নষ্ট করার অভিসন্ধি যা দেশের শান্তি বিঘ্নিত করে। ৩৫৩ ধারায় প্রকাশ্যে উসকানিমূলক তথ্য প্রদর্শন বা আচরণ করে জনরোষের সৃষ্টি করা। ৩৫৬ ধারা অনুযায়ী, ইচ্ছাকৃত মানহানির জন্য ভাবমূর্তি নষ্ট করা। এই ধারায় শ্রীলেখার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:  ক্যারাটে কুংফু শিক্ষকের কাছে যৌন নিগ্রহের শিকার নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্ত

বিজেপির অভিযোগ, শুক্রবার কলকাতায় একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শ্রীলেখা। অভিযোগ, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন। দেশের প্রধানমন্ত্রীকে অবমাননার প্রতিবাদেই সুর চড়িয়েছে গৈরিক সমাজ।

অন্যদিকে, নিট কেলেঙ্কারি ইস্যুতে গত শনিবার কল্যাণীতে মিছিল বের করেছিলেন বাম সমর্থিত ছাত্র-ছাত্রীরা। সেই মিছিলে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে বাম ছাত্র নেতা সবুজ দাসের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা শ্রীনিবাস মণ্ডল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment