---Advertisement---

রবিবার থেকেই বদল আবহওয়ার, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

By kolamkotha.com

August 22, 2026 4:35 PM

---Advertisement---


কয়েকদিন টানা বৃষ্টির পর শেষ দু’দিন রোদ ঝলমলে কাটার পর ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর(West Bengal Weather) জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির (Rain) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম ও অস্বস্তি বাড়তে পারে বলে খবর। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে(West Bengal Weather)।

আবহাওয়া পরিবর্তনের কারণ

মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার উপর দিয়ে গিয়ে রাঁচি ও দিঘার পাশ দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে(West Bengal Weather)। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে(West Bengal Weather)। এই দুই  প্রভাবেই রাজ্যে ফের বৃষ্টি(Rain) হতে পারে (West Bengal Weather)।

কলকাতার আবহাওয়া

শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে(West Bengal Weather)। তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ থেকে ৯৬ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে(West Bengal Weather)। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টির (Rain) হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির(Rain) হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা

শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির (Rain) হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার ও সোমবার বৃষ্টির (Rain) পরিমাণ কিছুটা কমতে পারে।

মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি (Rain) র হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে(West Bengal Weather)।

---Advertisement---

No comments to show.

Leave a Comment