যুবশ্রী এবং যুবসাথী প্রকল্প চালু হয়েছিল তৃণমূল সরকারের জমানায়। তাতে বেকার যুবক-যুবতীরা টাকা পাচ্ছিলেন। কিন্তু রাজ্যে পালাবদলের পর অনেকেই মনে করেছিলেন এই প্রকল্প বন্ধ হয়ে যাবে। কিন্তু বিজেপি সরকার তা করেনি। বরং আরও বেশি করে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কথা ভাবা হয়েছে। ৩ হাজার টাকা করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে যে সংকল্পপত্র সামনে নিয়ে আসা হয়েছিল সেই দেখে এখন কাজ শুরু হয়েছে। এই টাকা যে এবার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা পেতে চলেছে সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নির্বাচনী প্রতিশ্রুতি একটার পর একটা পূরণ করা হবে। কোনও প্রকল্প বন্ধ করা হবে না। এই কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। যে কথা দেওয়া হয়েছিল সেই কথা রাখবেন বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তা থেকে কাউকে বঞ্চিত করা হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর একে একে সব কথা বা প্রতিশ্রুতি পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই শিক্ষিত বেকারদের প্রশ্ন ছিল, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা? যুব সমাজের জন্য এবার সুখবর নিয়ে এল শুভেন্দু অধিকারীর সরকার। সব ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র পোর্টাল।
আর পোর্টাল খুলে কাজ শুরু হতেই দুর্গাপুজোর আগেই শিক্ষিত বেকার যুবক-যুবতীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে বলে সূত্রের খবর। সুতরাং বেকার যুবক-যুবতীদের উৎসব ভালই কাটবে। বিজেপি সরকার এই বেকার-ভাতার নাম দিয়েছে যুবশক্তি প্রকল্প। যুবশ্রী এবং যুবসাথী তাতে যুক্ত হচ্ছে। যুবশক্তি প্রকল্পে মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে দেড় হাজার টাকা পাওয়া যেত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয়েছিল। বেকারদের স্বনির্ভর করার ক্ষেত্রে এই পদক্ষেপ করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে চালু হয় যুবসাথী। সেখানে বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক-যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল।
তাছাড়া শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত সেটা কার্যকর করা হয়। রাজ্য বাজেটেও এই প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে যুবসমাজ বেশ খুশি। কিন্তু কবে থেকে তা মিলবে? এই প্রশ্নই ছিল সকলের মনে। যুবশক্তি প্রকল্পে কর্মহীন স্নাতকরা মাসে তিন হাজার টাকা করে পাবেন। কর্মহীন অথচ স্নাতক নন যাঁরা তাঁরা পাবেন দু’হাজার টাকা করে। এবার বাড়ি বাড়ি ঘুরে যোগ্যতার সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। যুবকল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখবে। যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেছেন, ‘বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য সরকার। যুবশক্তি প্রকল্পে দুই এবং তিন হাজার টাকা করে দেওয়া হবে। যুবশক্তি প্রকল্প পেতে বয়স হতে হবে ২১ থেকে ৪০।’
Leave a Comment