---Advertisement---

একসঙ্গে ১৯ জন কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে গেল চাঁপদানি পুরবোর্ড

By Suman Debnath

July 10, 2026 9:25 AM

একসঙ্গে ১৯ জন কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে গেল চাঁপদানি পুরবোর্ড

---Advertisement---





বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক পুরসভা ভেঙে গিয়েছে। বিপুল পরিমাণ কাউন্সিলররা পদত্যাগ করতে শুরু করেছেন। আর তার জেরেই ভেঙে পড়ছে পর পর পুরবোর্ড। এবার ভাঙল চাঁপদানি পুরবোর্ড। রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভায় অচলাবস্থা তৈরি হয়েছে। ক্রমাগত তৃণমূলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ কাউন্সিলররা পদত্যাগ করে চলেছেন। এমন অবস্থায় চাঁপদানি পুরবোর্ড ভেঙে যাওয়ায় হুগলি জেলায় পুর-পরিষেবা জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

এদিকে একদিন আগেই ভেঙে গিয়েছে আসানসোল পুরসভার বোর্ড। বৃহস্পতিবার চাঁপদানি পুরসভা ভেঙে যাওয়ার পাশাপাশি ডানকুনি পুরসভাতে অচলাবস্থা দেখা দিয়েছে। যা নিয়ে ঝোর চর্চা শুরু হয়েছে হুগলি জেলা জুড়ে। কারণ পদত্যাগ করেছেন ডানকুনি পুরসভার চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান-সহ আরও দুই কাউন্সিলর। এখনও পর্যন্ত মোট সাতজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। ডানকুনি পুরবোর্ড নাগরিক পরিষেবা দিতে পারছে না। এই অভিযোগে ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম, ভাইস চেয়ারপার্সন প্রকাশ রাহাকে ঘেরাও করে রাখা হয়। আবাস যোজনা থেকে শুরু করে আম্রুত প্রকল্প সব ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি হয়েছে ডানকুনিতে বলে অভিযোগ।

আরও পড়ুন:  পর্যটকদের খাদ্যসুরক্ষায় বিশেষ নজর রাজ্যের, রথযাত্রায় দিঘায় একাধিক পদক্ষেপ

অন্যদিকে চাঁপদানি পুরসভায় পদত্যাগ করলেন চেয়ারম্যান-সহ ১৯ জন তৃণমূলের কাউন্সিলর। কদিন আগেই পুরসভা পরিচালনা করার লোক না থাকায় প্রশাসক নিয়োগ করা হয়েছে চন্দননগর কর্পোরেশনে। একই ছবি জেলার চুঁচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বরে। চাঁপদানি পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর আগেই পদত্যাগ করেছেন। আর বৃহস্পতিবার চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ বাকি ১৭ জন কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র জমা দেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে। ওই পদত্যাগপত্র চন্দননগর মহকুমাশাসকের কাছে পাঠিয়ে দেবেন।

তাছাড়া চাঁপদানি পুরসভার উপর চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। তবে কার চাপ? কেমন চাপ? বিজেপির চাপ কিনা? সেসব নিয়ে মুখ খোলেননি কেউ। তবে ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক সিং এবং ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম কুরেশি এলাকায় না থাকায় পদত্যাগ করেননি। ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর জানান, দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ করে ফেলায় পুরো বোর্ড কার্যত ভেঙে যায়। ২২টি ওয়ার্ডের চাঁপদানি পুরসভার ২১ জন কাউন্সিলর ছিল তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন:  আচমকা বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রীর হানা, বেহাল পরিষেবা দেখে ওয়ার্ড মাস্টার-সহ একাধিককে শোকজ

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment