কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করল হাইকোর্ট

By Suman Debnath

September 29, 2026 1:00 PM

কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করল হাইকোর্ট


২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari) ভাড়াবাড়ি তথা অফিসে পুলিশি তল্লাশি সংক্রান্ত মামলা খারিজ করে দিল হাইকোর্ট (Calcutta High Court)। চব্বিশের লোকসভা ভোটের সময়ে কোলাঘাটের ওই বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। পুলিশের দাবি ছিল, এক অভিযুক্তকে খুঁজতেই সেখানে গিয়েছিলেন আধিকারিকেরা। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, রাজনৈতিক উদ্দেশেই তাঁর বাড়ি এবং অফইসে তল্লাশি চালানো হয়েছিল। পরে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা (Calcutta High Court) করেন তিনি।

শুনানি চলাকালীন কোলাঘাট থানার তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে জানানো হয়েছে, ওই দিনের তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু বা তথ্য পাওয়া যায়নি। এমনকি ‘সিজার লিস্ট’-ও ফাঁকা ছিল। ফলে ওই ঘটনার পর তদন্ত আর এগোয়নি বলে পুলিশের তরফে আদালতকে জানানো হয়।

আরও পড়ুন:  ১২২ ঠিকাদার সংস্থাকে শো-কজ, কয়েকটি ব্ল্যাকলিস্টেড! উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে নিশীথের বড় পদক্ষেপ

আরও পড়ুন: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের করা মামলা খারিজ করল হাইকোর্ট

ঘটনার দিন শুভেন্দু (Suvendu Adhikari) কোলাঘাটের ওই বাড়িতে ছিলেন না। তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। বিজেপির অভিযোগ করেছিল, প্রায় ৭০-৮০ জন পুলিশকর্মী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়েছিল। যদিও পুলিশের বক্তব্য ছিল, এক দুষ্কৃতীর খোঁজেই ওই তল্লাশি চালানো হয়েছিল।

পুলিশের তল্লাশির খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা সেখানে পৌঁছন। তাঁদের সঙ্গে পুলিশের বচসাও হয়। পরে খবর পেয়ে রাজনৈতিক কর্মসূচি থেকে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। সেখানে কোনও পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari) দাবি করেছিলেন, তাঁর সঙ্গে হাইকোর্টের রক্ষাকবচ রয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারে না। তিনি আরও বলেন, পুলিশের কাছে যদি বৈধ সার্চ ওয়ারেন্ট থেকে থাকে তা হলে তাঁর উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো উচিত ছিল।

আরও পড়ুন:  উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার, প্রয়াণ দিবসে আবক্ষ মূর্তি উন্মোচন করে একাধিক বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন: পুজো পরিক্রমায় ‘ভুয়ো পাস’ বিক্রির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়ি ইডির অভিযান

তিনি (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, তাঁরি পরিবারের সদস্যদেরও রাজনৈতিক কারণে হেনস্থার মুখে পড়তে হয়েছে। কোলাঘাটের ভাড়াবাড়ি ও অফিসে পুলিশ কেন অভিযান চালান, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

শুভেন্দু (Suvendu Adhikari)  হাইকোর্টে (Calcutta High Court) আরও অভিযোগ করেছিলেন, তল্লাশির সময় পুলিশের সঙ্গে তৃণমূলের ভোটকৌশল সংস্থা আই-প্যাকের প্রতিনিধিরাও ছিলেন। সেই মামলাতেই পুলিশের রিপোর্ট এবং সংশ্লিষ্ট বিষয়গুলি বিবেচনা করে মঙ্গলবার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

দেখুন: 

 

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment