---Advertisement---

বাতাসে পুজোর আমেজ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কী পরিস্থিতি?

By Suman Debnath

September 16, 2026 1:20 PM

বাতাসে পুজোর আমেজ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কী পরিস্থিতি?

---Advertisement---


বাতাসে শরতের আমেজ। আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। মঙ্গলবার সকাল থেকে এরকম আবহাওয়ার দেখা মিলছে। বুধবারও সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিন এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার কিছু কিছু জায়গায় বুধবার মেঘলা আকাশের দেখা মিলবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও মূলত সন্ধ্যার দিকে কলকাতায় মেঘলা আকাশ থাকবে। সন্ধ্যার দিকে কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment