---Advertisement---

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের ত্রিপুরা সফর, বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠক আজ!

By Suman Debnath

May 31, 2026 7:52 AM

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের ত্রিপুরা সফর, বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈঠক আজ!

---Advertisement---

আগরতলা, ৩১ মে: কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর রবিবার ত্রিপুরা সফরে রাজ্যে পৌঁছান। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর-এ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী রতন লাল নাথ জানান, মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সূত্রের খবর, সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কার্যক্রম, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ, গ্রাহক পরিষেবা উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  স্কুল চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের মধ্যে এক ছাত্রের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ!

রাজ্যের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে বিদ্যুৎ পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment