---Advertisement---

খোয়াইতে মায়ের বকুনি সহ্য করতে না পেরে নাবালিকার আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্য!

By Suman Debnath

December 10, 2025 2:01 PM

---Advertisement---

ত্রিপুরা টিভি | যশপাল সিং, ১০ ডিসেম্বর: খোয়াইয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পরিবারের বকা–ঝকা সহ্য করতে না পেরে আত্মঘাতী হল ১৫ বছরের এক নাবালিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্য।

জানা গেছে, পূর্ব গণকির বাসিন্দা স্বপন শুক্ল বর্ধনের কিশোরী মেয়ে মায়ের সঙ্গে অভিমান করে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খোয়াই মহিলা থানার এক পুলিশ কর্মী জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে পরিবারের অগোচরে গলায় দড়ি লাগায় নাবালিকা।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের আবহ ছড়িয়ে পড়ে। পারিবারিক মান-অভিমান থেকে এক কিশোরীর এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেওয়া নিয়ে স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন:  থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮ বছরের সুপ্রিতার চিকিৎসায় সহায়তা করলো আরোগ্য হেলথকেয়ার ফাউন্ডেশন

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment