---Advertisement---

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার চুরি চক্রে ধাক্কা, দুই যুবক গ্রেপ্তার; বড়সড় নেটওয়ার্কের সন্ধানে পুলিশ!

By Suman Debnath

February 6, 2026 3:06 PM

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার চুরি চক্রে ধাক্কা, দুই যুবক গ্রেপ্তার; বড়সড় নেটওয়ার্কের সন্ধানে পুলিশ!

---Advertisement---

তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৬ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার :
তেলিয়ামুড়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে লাগাতার চুরির ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে দোকান ও বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার উধাও হওয়ার অভিযোগ ক্রমেই বাড়ছিল। একাধিক লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্তে নামে।
তদন্তে সাফল্য পেয়ে পুলিশ গামাইবাড়ি এলাকার দুই যুবক চিরঞ্জিত দে ও পঙ্কজ সরকারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তেলিয়ামুড়া পুর পরিষদের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে একাধিক চুরি হওয়া গ্যাস সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয়।
তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার দে জানান, এই সমস্ত ঘটনার নেপথ্যে একটি সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে পুলিশি অভিযান ও তদন্ত জোরদার করা হয়েছে।
পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির হাওয়া বইছে। সাধারণ মানুষের আশা, শীঘ্রই পুরো চক্রের পর্দাফাঁস হলে তেলিয়ামুড়ায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে ক্রিকেট কিট ও ক্রীড়া সামগ্রী বিতরণ!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment