---Advertisement---

ত্রিপুরায় রবি রাজমা চাষে বৈজ্ঞানিক দিশা, সাব্রুমে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি!

By Suman Debnath

January 4, 2026 3:48 AM

---Advertisement---

সাব্রুম, নবারুন চক্রবর্তী, ৪ জানুয়ারী ২০২৬, রবিবার : মহাবিদ্যালয় এবং ফেনি এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেড ত্রিপুরা এর উদ্যোগে একদিনের “প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি” অনুষ্ঠিত হয়। বিষয় ছিল “ত্রিপুরায় রবি রাজমা চাষের উত্তম কৃষি পদ্ধতি”। কর্মসূচিটি আয়োজিত হয় কৃষি মহাবিদ্যালয়, ত্রিপুরা-এর সহযোগিতায় আইসিএআর–ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালসেস রিসার্চ (আইআইপিআর), কানপুর এবং ফেনি এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেড, সাব্রুমের যৌথ ব্যবস্থাপনায়। সকাল ১০.৩০টায় শুরু হওয়া উদ্বোধনী অধিবেশনে কৃষকদের নিবন্ধন, অতিথি সংবর্ধনা ও স্বাগত ভাষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন ৩৯ মোনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মইলাফ্রু মগ, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দৌলবাড়ি গ্রামের পঞ্চায়েত প্রধান স্বপ্না ঘোষ, বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানির এমডি সুদীপ মজুমদার, এমএমডি কলেজের অধ্যক্ষ অনুপম গুহ। সভাপতিত্ব করেন অধ্যাপক দেবাশিস সেন, অধ্যক্ষ ও পরিচালক, কৃষি মহাবিদ্যালয়, ত্রিপুরা।ফেনী এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে বিশ্বজিৎ মজুমদার এবং প্রসেনজিৎ ভৌমিক।

আরও পড়ুন:  মানবিকতার উজ্জ্বল নজির: মৃতদেহ সরানো না পর্যন্ত ১ ঘণ্টা ২০ মিনিট দাঁড়িয়ে রইল ট্রেন!

কারিগরি অধিবেশনে ডঃ অভিজিৎ সাহা ও ডঃ দুর্গাপ্রসাদ অবস্থি রাজমার বৈজ্ঞানিক চাষ, উৎপাদন প্রযুক্তি এবং রোগ-পোকা ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন। এই দিন অংশগ্রহণকারী কৃষকরা রাজমা ও কালো মটরশুঁটির ক্লাস্টার প্লট পরিদর্শন করেন। কর্মসূচির মাধ্যমে রবি মৌসুমে রাজমা চাষে বৈজ্ঞানিক জ্ঞান ও প্রযুক্তি গ্রহণে কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment