ভিলেজ কমিটি নির্বাচনে ৪০০-র বেশি আসনে জয়ের আশা তিপ্রা মথার!

By Suman Debnath

October 3, 2026 8:56 PM

ভিলেজ কমিটি নির্বাচনে ৪০০-র বেশি আসনে জয়ের আশা তিপ্রা মথার!

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফল প্রকাশের আগে নিজেদের সম্ভাব্য সাফল্য নিয়ে দাবি করল তিপ্রা মথার নেতৃত্ব। শনিবার আগরতলায় দলের পর্যালোচনা বৈঠক শেষে প্রতিমন্ত্রী তথা তিপ্রা মথার নেতা বৃষকেতু দেববর্মা জানান, রাজ্যের মোট ৫৮৭টি ভিলেজ কমিটির মধ্যে ৪০০টিরও বেশি কমিটিতে জয় পাওয়ার আশা করছে দল।

বৃষকেতু দেববর্মার দাবি, বিজেপিকে সঙ্গে নিয়ে এনডিএ-র হিসাব ধরলে দখলে থাকা ভিলেজ কমিটির সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। তবে এই হিসাব এখনও দলের প্রাথমিক মূল্যায়ন বলেই জানানো হয়েছে।

এদিনের পর্যালোচনা বৈঠকে বিধায়ক রঞ্জিত দেববর্মা, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা-সহ তিপ্রা মথার একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে ভোট-পরবর্তী সাংগঠনিক পরিস্থিতি, নির্বাচনী ফলাফলের সম্ভাব্য চিত্র এবং দলের ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:  বিকশিত ভারত ও রামজি প্রকল্প সফল করতে বিজেপির রাজ্যভিত্তিক বৈঠক!

তবে তিপ্রা মথার পক্ষ থেকে করা এই জয়-সংক্রান্ত হিসাব এখনও চূড়ান্ত নয়। ভিলেজ কমিটি নির্বাচনের প্রকৃত ফলাফল আগামী ৫ অক্টোবর ভোটগণনার পরই স্পষ্ট হবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment