শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,রুপাইছড়ি,২০ জানুয়ারি:গত ১৯শে জানুয়ারি,২০২৬, সোমবার: ৩৫ বছর বয়সী সর্বশিক্ষা শিক্ষক উজাইফ্রো মগ অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তিনি রুপাইছড়ি ফারাম টিলা জেবি স্কুলে শিক্ষকতা করতেন।
উজাইফ্রো মগের মৃত্যুর পর তার পরিবার আর্থিক সংকটে পড়েছে। তার স্ত্রী মুইলাও মগ জানান, তার স্বামী কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, কিন্তু চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না।
এখন তার দুইটি ছোট মেয়ে রয়েছে, যাদের ভবিষ্যত নিয়ে তিনি চিন্তিত।আজ বিকেলে ৪টা নাগাদ, উজাইফ্রো মগের সহকর্মী ১৫ জন সর্বশিক্ষা শিক্ষক তার বাড়িতে গিয়ে তার পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।উজাইফ্রো মগের স্ত্রী মুইলাও মগ ত্রিপুরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য। তিনি বলেন, “আমার স্বামী আমাকে ও দুইটি ছোট শিশু মেয়েটিকে রেখে গিয়েছে, এখন আমরা কিভাবে চলবো? আমার আর্থিক সহায়তা নেই, না থাকছে আমার স্বামী বদলা চাকরি পাওয়া এবং পেনশন পাওয়া কোনটাই নেই।”
এখন দেখার বিষয়, ত্রিপুরা সরকার কতটুকু সর্বশিক্ষা শিক্ষক উজাইফ্রো মগের পরিবারের লোকজনদের আর্থিকতা সহায়তা করেন
Leave a Comment