ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১০ই ডিসেম্বর: তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের সাতদিন বেপি বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনের কর্মসূচি বুধবার উৎসাহের সঙ্গে সম্পন্ন হয়। দ্বিতীয় দিনের শিবিরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ড্রাগসের কুফল ও ও সামাজিক কাজে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে এক বিশেষ আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক চিরঞ্জীব দেব। যিনি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত। তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন—কিভাবে ড্রাগস আজকের যুব সমাজের একাংশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং কীভাবে পরিবার, বিদ্যালয় ও সমাজ একসঙ্গে এগিয়ে এসে এই বিপদ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারে।
অভিজ্ঞতার আলোকেতিনি বলেন,
“মাদক কখনোই ব্যক্তিগত সমস্যা নয়, এটি সম্পূর্ণ সমাজকে ভেতর থেকে বিপর্যস্ত করে দেয়। সচেতনতা, মানসিক শক্তি ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে যেকোনো মানুষ নিজেকে সুরক্ষিত রাখতে পারে—আর সমাজও পারে একত্রে লড়াই করতে।”
সভায় উপস্থিত ছাত্রছাত্রীরা সামাজিক কাজে যুক্ত হওয়া, নৈতিক মূল্যবোধ ধরে রাখা, এবং অন্যদের ড্রাগস এর বিরুদ্ধে এগিয়ে আসার আহব্বান রাখেন। মালামা হলো দীর্ঘদিন যাবত ড্রাগসের বিরুদ্ধে সেমিনার, লিফলেট বিলি,রেলি, নাটকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে এই সংস্থা বরাবরই কাজ করে আসছে। এনএসএস ইউনিটের শিক্ষকবৃন্দ জানান, এ ধরনের আলোচনা তরুণদের বাস্তব জীবনের সমস্যা বোঝাতে এবং ইতিবাচক পথে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনব্যাপী বিভিন্ন সচেতনতা কর্মসূচি ও দলগত কার্যকলাপের মধ্য দিয়ে শিবিরের দ্বিতীয় দিনের অনুষ্ঠান সফলভাবে শেষ হয়। শিবিরের আগামী দিনের কর্মসূচিতেও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
---Advertisement---
তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এনএসএস ইউনিটের বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবিরে দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত।
December 10, 2025 4:24 PM
---Advertisement---
Related Stories
No comments to show.
Leave a Comment