---Advertisement---

আইজি-র গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের ধরপাকড়, থলিবাড়ি কাণ্ডে গ্রেপ্তার আরও ৪

By Suman Debnath

October 12, 2026 10:47 PM

আইজি-র গাড়ি ভাঙচুরের ঘটনায় ফের ধরপাকড়, থলিবাড়ি কাণ্ডে গ্রেপ্তার আরও ৪

---Advertisement---

আগরতলা, ১২ অক্টোবর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থলিবাড়িতে রাজ্যের আইজি-র গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করল যাত্রাপুর থানার পুলিশ। ধৃতরা হলেন সোনা মানিক ত্রিপুরা (২৯), বজেন্দ্র ত্রিপুরা (৩১), ভদ্র কুমার ত্রিপুরা (৩৮) এবং যাত্রাপদ ত্রিপুরা (৩৯)। তাঁদের সকলের বাড়ি ধূপছড়া পাড়ায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে যাত্রাপুর থানার পুলিশ সংশ্লিষ্ট এলাকায় ঘেরাও অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে তাঁদের থানায় নিয়ে আসা হয়। রাজ্যের আইজি-র গাড়ি ভাঙচুরের ঘটনায় এটি পুলিশের তৃতীয় দফার ধরপাকড় বলে জানা গেছে।

এদিকে, এই ঘটনা নিয়ে যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, রাজ্যের আইজি-র গাড়ি ভাঙচুরের বিষয়টিকে পুলিশ কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁদের নামে মামলা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেপ্তারের জন্য আগামী দিনেও পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ওসি পার্থনাথ ভৌমিক আরও জানান, সোমবার ধৃত চারজনকে সোনামুড়া আদালতে পেশ করা হয়েছে।

ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ঘটে যাওয়া এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক দফায় ধরপাকড় চালিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে আগামী দিনে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment