তেলিয়ামুড়া, মৃন্ময় রায়, ৭ মার্চ ২০২৬, শনিবার : গত বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়া ফল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক দোকান পুড়ে সম্পূর্ণ রূপে ভস্মিভূত হয়ে যায়। এতে বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং মুহূর্তের মধ্যে তাদের বছরের পর বছরের পরিশ্রম ভস্মীভূত হয়ে যায়।
এই দুঃখজনক ঘটনার খবর গভীর রাতে জানতে পেরে শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি তেলিয়ামুড়ার মহকুমা শাসক-কে সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনের সময় বিধায়িকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং কীভাবে দ্রুত তাদের পাশে দাঁড়ানো যায় ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা যায়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।
বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান, এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের সাহায্যের জন্য ইতিমধ্যেই উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
এদিকে হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
---Advertisement---
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিধায়িকা কল্যাণী সাহা রায়!
March 7, 2026 4:11 PM
---Advertisement---
---Advertisement---
No comments to show.
Leave a Comment